মজাদার চিকেন ললিপপ

লাইফস্টাইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৫
image

চিকেন ললিপপ

রেস্টুরেন্টে গেলে চিকেন ললিপপ হয়তো নিয়মিতই খাওয়া হয়। কিন্তু নানান ঝক্কি ঝামেলার কারণে বাসায় তৈরি করা হয়ে ওঠে না পছন্দের এ খাবারটি। চিকেন ললিপপ তৈরি করা মোটেই কঠিন কিছু নয়। বাসায় বসেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার এ আইটেম। বাংলা ট্রিবিউন দিচ্ছে চিকেন ললিপপ তৈরি করার সহজ রেসিপি-

উপকরণ
মুরগি- ১২ টুকরা
পেঁয়াজ বাটা- ৪ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
কর্নফ্লাওয়ার- ৩ চা চামচ
ময়দা- ২ টেবিল চামচ
বেকিং সোডা- ১ চিমটি
তেল- ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী
মুরগির টুকরার উপরে লবণ ও মরিচ গুঁড়া ছিটিয়ে দিন। একটি পাত্রে পেঁয়াজ, আদা, ও রসুন বাটা একসঙ্গে মেশান। মিশ্রণে গোলমরিচ গুঁড়া দিন। মসলার মিশ্রণ দিয়ে মুরগির টুকরা মাখিয়ে রাখুন ১৫ মিনিট। আরেকটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং সোডা, লবণ ও পানি মেশান। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে মুরগির টুকরায় মাখিয়ে রেখে দিন ৫ মিনিট। তেল গরম করে বাদামি করে ভেজে তুলুন চিকেন ললিপপ। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি