স্বাস্থ্যকর সুগন্ধি পোলাও

লাইফস্টাইল ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৬
image

স্বাস্থ্যকর সুগন্ধি পোলাও

বিশেষ উপলক্ষে বাসায় পোলাও রান্না হয় প্রায়ই। এবার রান্না করে ফেলুন মজাদার সুগন্ধি পোলাও। পুষ্টিগুণে ভরপুর এ আইটেমটি স্বাদে নিয়ে আসবে ভিন্নতা। জেনে নিন রেসিপি-

উপকরণ
শুলফা পাতা- ২ কাপ
পোলাও এর চাল- ১ কাপ
আদা- ১০ গ্রাম
রসুন- ৪ কোয়া
জিরা- ১/৪ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
মরিচ কুচি- ৫ টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
নারিকেল কুচি- ১/২ কাপ
ধনেপাতা- কয়েকটি
সরিষা- ১/৪ চা চামচ
লবণ ও তেল- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালী
প্রেসার কুকারে তেল নিয়ে গরম করুন। সরিষা, জিরা, পেঁয়াজ, হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে নাড়ুন। নারিকেল, মরিচ কুচি, আদা ও রসুন একসঙ্গে পানি দিয়ে ব্লেন্ড করুন। শুলফা পাতা দিয়ে মিশ্রণটি প্রেসার কুকারে দিয়ে দিন। চাল ও লবণ দিয়ে নেড়েচেড়ে প্রেসার কুকার ঢেকে দিন। দুই অথবা তিনটি শিস উঠলে নামিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলুন। নেড়ে গরম গরম পরিবেশন করুন সুগন্ধি পোলাও।    

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি