ঘরের ভেতর চোখের আরাম

আশিকুর রহমান চৌধুরী
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩১

নিজের ঘরকে সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে বা রাখতে চায়। এ তো জানা কথা। কিন্তু ঘরের ভেতর চোখের আরাম নিয়ে ভাবে কজন? কীভাবে ঘরের গলিঘুপচিকে আরও আকর্ষণীয় করবেন সেই পদ্ধতিটা শোনা যাক এবার।

  চার্জার স্টেশন

ড্রয়ার হোক চার্জিং স্টেশন

ঘরের যত্রতত্র চার্জারের তার পড়ে থাকতে দেখা যায়। এগুলোকে একটি ড্রয়ারে সেট করুন। যেখানে সহজেই চার্জ করতে পারবেন আপনার ফোন, ল্যাপটপ। কাজও হবে সাথে চোখের আড়ালেও।

  নষ্ট যন্ত্রপাতি থাকুক ঢাকা

নষ্ট যন্ত্রপাতি ঢেকে দিন

ঝুঁকিপূর্ণ বা পুরনো হয়ে আসা ওভেন বা ফ্রিজারের সামনের অংশটা দেখলেই হয়তো মনে হয় এবার নতুন একটা কিনেই ফেলবো। কিন্তু কাজ যদ্দিন চলছে,ততদিন আর বাড়তি খরচ কেন? এসব যন্ত্রের সামনের অংশটাকে মাপমতো স্টেইনলেস স্টিলের পাত দিয়ে সহজেই ঢেকে রাখতে পারেন। দেখাবে নতুনের মতোই।

 

জুতা লুকানো

জুতো লুকান

এমন একটি শু-র‌্যাক থাকলে আর চোখের সামনে পুরনো বা রংচটা জুতো ভাসবে না। চাইলে ভেতরে ঢুকিয়ে রাখা যাবে এই প্যানেলটাকে।

  পোষা প্রাণীর বাথরুম

পোষাপ্রাণীর বাথরুম

কুকুর বা বিড়ালের বাথরুম করার জায়গার ওপর জুড়ে দিন ইনডোর কোনও গাছ। কেউ ব্যাপারটা ধরতেই পারবে না।

  দেয়াল ছবি

দেয়ালছবির পেছনে

অ্যালার্ম সিস্টেম বা সুইচবোর্ড; যাই হোক, এভাবে ঢেকে দিন কোনও সুন্দর ছবি দিয়ে।

  মুড়ে দিন তাক

মুড়ে দিন তাক

ময়লা ও অসুন্দর তাকগুলোকে এ ধরনের কোনও কাপড় বা ফোম দিয়ে মুড়ে ফেলুন।

  পোষা প্রাণীর ঘর

পোষাপ্রাণীর বসতঘর

পোষাপ্রাণীর খাঁচাটা এক টুকরো কাপড় দিয়ে ঢেকে দিলে সেটাকে আর খাঁচা মনে হবে না, দেখা যাবে সাজানো গোছানো ঘরের মতোই।

  লম্বা আয়না

লম্বা আয়নার বাহাদুরি

বাথরুমের ব্যবহৃত জিনিসপত্র যেমন সাবান, শ্যাম্পু, ব্রাশ ও অন্যান্য সামগ্রী রাখার জায়গাটি ছবির মতো করে লম্বা একটি আয়না দিয়ে ঢেকে রাখুন। বেশ ছিমছাম ভাব চলে আসবে।

  ঘরে গাছ

বুদ্ধি করে গাছ রাখুন

বেসিনের নিচের পাইপটা দেখতে কারই বা ভাল লাগে। পাইপটাকে আড়াল করতে দুটো পাতাবাহার রেখে দিন। দেখুন কেমন বদলে গেল বেসিনের দৃশ্যপট।

  তার শিল্প

ঝোলানো তারে শিল্প

একটু বুদ্ধি খাটালেই ঘরের ভেতর প্রতিনিয়ত ঝুলতে থাকা তারগুলোকে বানিয়ে ফেলতে পারেন শৈল্পিক কিছু।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি