ভাতের বদলে সালাদ!

লাইফস্টাইল ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১৬:৩৬আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৮:১১

রাশিয়ান সালাদ

ভাজাপোড়া অনেক খেয়েছেন এবার খেতে হবে সালাদ। ডায়বেটিস না থাকলে ইচ্ছামতো তিন বেলা এই সালাদ খেতে পারেন আপনি। সালাদ কিন্তু একটি আস্ত মিল। এটি খেলে আপনাকে আর কিছুই খেতে হবে না। ভাত, মাছ, তরকারির ঝামেলা থেকেও আপনি অনায়াসে মুক্তি পেতে পারেন সালাদ অভ্যাসে। সেক্ষেত্রে রাশিয়ান সালাদ হলে দারুণ হয়। এই সালাদে আলু থাকে বলে কার্বোহাইড্রেটের অভাবটি অনুভূত হয় না। সঙ্গে থাকছে মজাদার পুষ্টিকর ফল। প্রোটিনের অভাব পূরণ করবে ডিম। তাই চটপট বানিয়ে ফেলুন এই সালাদ

সেদ্ধ ডিম-১টি

সেদ্ধ মটরশুটি-১/২ কাপ

আলু        ১ কাপ

গাজর     ১/২ কাপ

শসা           ১/২কাপ             

আনারস   ১/২ কাপ          

আপেল      ১/২ কাপ          

আঙ্গুর     ১০টি     

লবণ       স্বাদমতো

মেয়নেজ   -১ টেবল চামচ

লেবুর রস              ২ চা চামচ

গোলমরিচ গুঁড়া    ১/২ চা চামচ

সরিষা গুঁড়া   ১ চা চামচ

চিনি        ১ চা চামচ

রাশিয়ান সালাদ-১

প্রণালী: আলু, গাজর খোসা ছাড়িয়ে ছোট চৌকো টুকরা করে আলাদা সিদ্ধ করে রাখুন। শসা, আনারস, আপেল, আলুর  মতো টুকরা করে রাখুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ফ্রিজে রাখুন ২০ মিনিট। ঠাণ্ডা ঠাণ্ডা খেয়ে নিন রাশিয়ান সালাদ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি