ঠাণ্ডা ঠাণ্ডা পাস্তা সালাদ

লাইফস্টাইল ডেস্ক
১০ মার্চ ২০১৬, ১৯:১৬আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:২০

পাস্তা সালাদ

গরম অবশেষে পড়েই গেল। এখন খাবারেও আসবে পরিবর্তন। এই গরমে ঠাণ্ডা খাবারেই বেশি আকর্ষণ সবার। একটু ঠাণ্ডা ধরনের খাবার খেলে নিজেকে যেমন চনমনে লাগবে শরীরটাও ফ্রেশ থাকবে। ঠাণ্ডা খাবার বলতেই মনে ভেসে ওঠে সালাদ। ঠাণ্ডা সালাদে যদি একটু পাস্তা থাকে। এক প্লেট পাস্তা সালাদ দিয়ে যদি দুপুরের খাবারটা সেরে নেওয়া যায় তাহলে আর কি চাই। খুব দ্রুত বানানো যায় এমন একটি পাস্তা সালাদের প্রণালী দেওয়া হচ্ছে আজকে।

 উপকরণ : পাস্তা- এক কাপ

 মাঝারি আকারের চিংড়ি- এক কাপ

মাশরুম এক- কাপ

 জলপাই তেল -এক টেবল চামচ

টক দই- এক কাপ (পানি ঝরানো)

 লবণ- পরিমাণ মতো  

চিনি- দুই চা চামচ

 লেবুর রস - দুই চা চামচ।

প্রস্তুত প্রণালী : টক দই  পানি ঝরিয়ে নিন। জলপাই তেল মিশিয়ে পাস্তা সেদ্ধ করে, হালকা তেলে ভেজে নিন। চিংড়ি আর মাশরুম হালকা করে ভেজে নিন। এবার টক দই বাটিতে নিয়ে তাতে লবণ, বিট করে নিন। এরপর চিংড়ি, মাশরুম, পাস্তা একটি বাটিতে নিয়ে তাতে ড্রেসিং ঢেলে দিন। ভালো করে মিশিয়ে নিন। দুই ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন। চাইলে ধনেপাতা কুঁচি, পুদিনা বা লেমন গ্রাস কুচি ব্যবহার করতে পারেন।

/এফএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি