মজাদার চিকেন সুইট কর্ন কারি

লাইফস্টাইল ডেস্ক
১১ মার্চ ২০১৬, ১৪:৩৬আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৪:৪০
image

মজাদার চিকেন সুইট কর্ন কারি

ছুটির দিনে খাবার টেবিলে ব্যতিক্রমী কোনও আইটেম না থাকলে কি চলে? ঝটপট তৈরি করে ফেলুন মজাদার চিকেন সুইট কর্ন কারি। জেনে নিন কীভাবে তৈরি করবেন-   

উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
সুইট কর্ন- ১ কাপ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
ক্যাশোনাট- ১ কাপ
টমেটো কুচি- ১ কাপ
লেবুর রস- ২ চা চামচ
লবণ ও তেল- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী
ক্যাশোনাট ও টমেটো ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। প্যানে তেল গরম করে মুরগির মাংসের টুকরা হালকা ভেজে সুইট কর্ন দিয়ে দিন। ১০ মিনিট ভাজুন। আরেকটি প্যানে তেল নিয়ে পেঁয়াজ কুচি, ক্যাশোনাট-টমেটো পেস্ট ও পানি দিন। ভাজা মুরগি ও সুইট কর্ন দিয়ে ভালো করে নাড়ুন। গরম মসলা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও শুকনা মরিচ গুঁড়া দিন। লবণ ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ নেড়ে গরম গরম পরিবেশন করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি