সহজে কমলার জেলি

লাইফস্টাইল ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১৯:৩৪আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৯:৩৭

কমলার জেলি

সকালের নাস্তায় কি হবে- এই নিয়ে হা-হুতাশ যাতের নিত্যদিনের, তাদের জন্য সবচেয়ে সহজ পাউরুটিতে জেলি লাগিয়ে খেয়ে ফেলা। যেকোনওভাবে এক টুকরো রুটিতে জেলি মাখিয়ে খাওয়া।  আর মাসের বাজারে জেলিটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রাখতেই হয়। একগাদা টাকা যায় শুধু সকালের জেলির পেছনে। একটু চেষ্টা করলেই সকালের নাস্তার জেলিটা হতে পারে আপনার হাতে তৈরি…

উপকরণ:

 কমলা- ১০টি

 কমলার খোসা কুচি- আধ কাপ

 চিনি- ৩ কাপ

জাফরান অথবা জর্দা রং - এক চিমটি

 চায়না গ্রাস- ২ চা চামচ

 পানি- ২ কাপ

কমলার জেলি-১

পদ্ধতি:

প্রথমে কমলাগুলো ভালোমত ধুয়ে খোসা ও বিচি ছাড়িয়ে নিতে হবে।  তারপর ছাড়ানো কমলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালো করে ছেঁকে কেবল রসটা নিতে হবে। এবার একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে দিয়ে চুলায় চাপাতে হবে। মাঝারি আঁচ দিতে হবে। আস্তে আস্তে ঘন আঠালো হয়ে এলে কমলার খোসার কুচিগুলো ছেড়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন হলে নামিয়ে ফেলুন। তরল জেলিতে চামচ ডুবিয়ে ঘনত্ব ও জেলির সচ্ছতা পরীক্ষা করে নিন।

তারপর পছন্দমত কাঁচের পাত্রে ঢেলে নিন তরল থাকতেই। কেননা এটা জমে যাবে। ভালো করে ঠাণ্ডা করে সংরক্ষণ করুন।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি