জাতীয় শিশু দিবস

নেতিবাচক সমালোচনা ও অন্যের তুলনা নয়

সেলিনা ফাতেমা বিনতে শহীদ
১৭ মার্চ ২০১৬, ১২:০৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১২:০৫

শিশু

আত্মবিশ্বাস জীবনে সফলতা অর্জনের অন্যতম চাবিকাঠি। একজন আত্মবিশ্বাসী মানুষ নিজের কাজ ও যোগ্যতা সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করার কারণে তাদের অনুভূতিতে সাহস, উৎসাহ, আনন্দ অনুভব করেন। যার ফলে কোনো কাজের ক্ষেত্রে এই অনুভূতিগুলোর কারণে ব্যক্তি কাজটি থেকে পিছপা না হয়ে এগিয়ে যান, ফলে কাজটিতে সফল হন।

কাজের সফলতা সবসময় ব্যক্তির বাস্তব যোগ্যতা থাকলেই হয় না, অনেক মানুষ বাস্তবে খুবই মেধাবী যোগ্যতা সম্পন্ন স্বত্বেও আত্মবিশ্বাসের অভাবে জীবনে সফল হতে পারেন না। আত্মবিশ্বাস বা নিজের উপর ইতিবাচক বিশ্বাস গড়ে তোলার সঠিক সময় হলো শিশুকাল।

আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠার পিছনে যেসব বিষয় বাধা দেয় কিংবা আত্মবিশ্বাস নষ্ট করে সেসব বিষয় হলো-

ছোটবেলায় কড়া নেতিবাচক সমালোচনা। আমরা অনেক সময় শিশুকে সঠিক আচরণ করতে না দেখলে কিংবা নিজেদের অতিরিক্ত প্রত্যাশার কারণে প্রত্যাশা অনুযায়ী শিশুকে চলতে না দেখলে খুব নেতিবাচকভাবে সমালোচনা করি। যেমন- ঘিলু নেই, কোথাও গিয়ে এ চলতে পারবে না, তোকে দিয়ে জীবনে কিছু হবে না, আস্ত গাধা, কিছু পারে না ইত্যাদি ইত্যাদি। একটি শিশু তার নিজের ব্যাপারে প্রাথমিক ধারণা গ্রহণ করে তার পরিবার থেকে। কোনো শিশু জন্ম থেকে হিন্দু বা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনা। জন্মগ্রহণের পর শিশুটি তার পরিবারের, বিশেষ করে তার বাবা-মাকে যে ধর্মে বিশ্বাসী দেখে তাই সে বিশ্বাস করে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি