ওভেন ছাড়া ক্রিম বান (ভিডিওসহ)

লাইফস্টাইল ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ২০:৩৩আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২০:৫৪

ক্রিম

বাটার বান, বা ক্রিম বান পছন্দ নয় এমন লোকের সংখ্যা হাতে গুণতে পারবেন। সকালের নাস্তায় একটা ফ্রেশ ক্রিম বান আপনার নাস্তার ভাবই বদলে দেবে। প্রতিদিন তো কিনেই খাচ্ছেন আজকে না হয় বানিয়ে খান।

প্রথমেই বানিয়ে নিন ক্রিম। প্রথমেই জেনে নেই উপকরণ…

দুধ-১ কাপ

বাটার – ১৫ গ্রাম

ডিম -৩ টা কুসুম

চিনি ৫০ গ্রাম

ময়দা- ২০ গ্রাম

দুধে বাটার জ্বাল করে নামিয়ে ঠাণ্ডা করুন। এর পর তিনটি ডিমের কুসুমের সঙ্গে চিনি, ময়দা মিশিয়ে ভালো করে মিশিয়ে এতে ঠাণ্ডা করা দুধ মেশাতে হবে। দুধ মেশানো হলে অল্প আছে জ্বাল দিয়ে হালুয়ার মতো বানাতে হবে। এবার ক্রিমটি ফ্রিজে রাখুন।

এখন প্রস্তুত করতে হবে বানের ডো। এ জন্য যা যা লাগবে তার তালিকা নিচে দেওয়া হলো…

ময়দা – ৩০০ গ্রাম

কর্ন ফ্লাউয়ার – ৮০ গ্রাম

চিনি- ৬০ গ্রাম

ইস্ট-৫ গ্রাম

লবণ- ৫ গ্রাম

গরম পানি-৬০ মিলি

গরম দুধ- ৮০ মিলি

হেভি ক্রিম – ২০ মিলি

ডিম -২টা

৪০ গ্রাম আনসল্টেড বাটার

ক্রিম বান-১

প্রথমে ময়দা ও কর্ন ফ্লাউয়ার একসঙ্গে চেলে নিয়ে এর সঙ্গে চিনি, লবণ ও ইস্ট যোগ করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম দুধ, গরম পানি, ডিমের মিশ্রণ এতে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ ভালোমতো মথে নিয়ে তাতে দুইভাবে আনসল্টেড বাটার মেশাতে হবে।একেবারে ডোয়ের মতো হয়ে গেলে। ১ ঘণ্টা রেস্টে রাখতে হবে। এর পর ৮ ভাগ করে ঢেকে গরম জায়গায় রাখতে হবে। সামান্য ময়দা দিয়ে  ইচ্ছামতো আকার দিয়ে বেলে তাতে ক্রিম ঢুকিয়ে বান ডো তৈরি করুন। এর পর অল্প আছে ননস্টিক তাওয়ায় চাপিয়ে দিন।বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজুন।

 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি