চিজি স্টাফ কুমড়ো ফুল!

মাশনুর চৌধুরী
১৯ মার্চ ২০১৬, ১৮:০২আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:২৬

কুমড়ো ফুল-৩

কুমড়ো ফুলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বেসন দিয়ে ভাজা এক থালা ফুল। হাতে নিয়ে খাওয়ার সময় একটু তেল চুইয়ে পড়বে। গরম ভাতের ওপর ঘি দিয়ে খাওয়ার সময় দুটো কুমড়ো ফুলের বড়া। এই এক জিনিস নিয়ে সাহিত্য কম হয়নি। কেউ কেউ কুমড়ো ফুল কুচি করে ডিম দিয়েও ভেজে খান। তবে এটি নিয়ে ফিউশন বোধ হয় কমই হয়েছে। রিকোটা চিজ দিয়ে কুমড়ো ফুল স্টাফ করে রান্নার চেষ্টা করেছিলেন কখনও? আজকে তাই করা হচ্ছে। পাঠকরা রেসিপি অনুসরণ করে করে দেখুন না। চিজি স্টাফ কুমড়ো ফুলের সঙ্গে থাকছে ক্যান্ডি টমোটো আর লাইম ইয়োগার্ট সস। ধাপে ধাপে এই মজার খাবারটা আজকে কিংবা কালকেই করা যেতে পারে। দরকার শুধু এক গাদা কুমড়ো ফুল…

 কুমড়ো ফুল – ১২টি বোটাসহ

টেম্পুরার ময়দা- আধ কাপ

ঠাণ্ডা পানি –দেড় কাপ

লবণ- পরিমাণ মতো

ভাজার জন্য তেল- পরিমাণমতো

পদ্ধতি: প্রথমেই ফুলের ভেতরের দণ্ডটিকে ফেলে দিয়ে সাবধানে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ঠাণ্ডা পানিতে ময়দা গুলিয়ে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটি পাতলা হতে হবে।  

কুমড়ো ফুল-২

রিকোটা চিজ স্টাফ তৈরি:

রিকোটা চিজ স্টাফ তৈর করতে লাগবে আধ কাপ রিকোটা চিজ, তিনটি পেঁয়াজ কুচি, ১/৪ কাপ ক্রিম চিজ, লবণ পরিমাণ মতো, বাটার ২ টেবল চামচ, ১ টেবল চামচ চিনি।

একটি নন স্টিক প্যান চুলায় চাপিয়ে তাতে বাটার দিন। বাটারে পেঁয়াজ কুচি ভেজে তাতে সামান্য পানি ও চিনি দিন। এবার আগুনের আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে। ২০- ৩০ মিনিট চুলায় পেঁয়াজ ভাজা রাখতে হবে যতক্ষণ না পেঁয়াজ ক্যারামেলাইজড হয়। ব্লেন্ড করে পেঁয়াজ আলাদা করে রাখুন। এবার একটি বোলে ক্রিম চিজ, রিকোটা চিজ ও ক্যারামেলাইজড পেঁয়াজ পেস্ট একসঙ্গে দিয়ে ভালোমতো মিশিয়ে নিতে হবে। পুরো মিক্সারটি একটি পাইপিং ব্যাগে ভরে ফ্রিজে রাখুন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি