মেল্টেড চকোলেট পুডিং

লাইফস্টাইল ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৯:১৬আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৯:২০

চকোলেট পুডিং

এগ পুডিং বা ক্রিম ক্যারামেল আমরা নিয়মিত খাই। একটু ভিন্নতা আনলে কেমন হয়? ক্রিম ক্যারামেলটি আজকে হয়ে যাক চকোলেট পুডিং। নিয়মিত যেভাবে বানান সেভাবেই বানিয়ে নিন মেল্টেড চকোলেট পুডিং।

উপকরণ:

চকোলেট-১০০ গ্রাম

মাখন-৫০ গ্রাম

ডিম-৪টা

চিনি- ১০০ গ্রাম

কোকো পাউডার-২ টেবল চামচ

ঘনদুধ-২০০ গ্রাম

প্রণালী:

ওভেন ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। চকোলেট ছোট ছোট চৌকো টুকরোয় ভেঙে নিয়ে একটা সসপ্যানে জল গরম করে মাখন ও চকোলেট একসঙ্গে গলিয়ে নিন। আগুন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। ডিম ও ক্যাস্টার সুগার একসঙ্গে ভাল করে হুইস্ক করে নিন। দুটো বেকিং মোল্ড মাখন দিয়ে গ্রিজ করে কোকো পাউডার ছড়িয়ে দিন।

ডিমের মিশ্রণের মধ্যে চকোলেট মিশ্রণ ও দুধ মিশিয়ে আবার ভাল করে হুইস্ক করে নিন। প্রি-হিট করা ওভেনে ১৫ মিনিট বেক করে নিন। ঠান্ডা করে বেকিং মোল্ড থেকে প্লেটে ঢেলে নিন। চাইলে একটু ঘনদুধের ক্রিম তৈরি করে পরিবেশন করতে পারেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি