এক সপ্তাহেই কমবে ওজন!

লাইফস্টাইল ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৫:০১আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৫:১৭



এক সপ্তাহেই কমবে ওজন! অতিরিক্ত মেদ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন যারা, তাদের জন্য বাংলা ট্রিবিউন দিচ্ছে চটজলদি সমাধান! স্বাস্থ্যকর পানীয় তৈরি করুন মধু, আদা, গ্রিন টি, দারুচিনির মতো ভেষজ কয়েকটি উপাদান দিয়ে। প্রতিদিন নিয়মিত এ পানীয় নিয়মিত পান করলে মাত্র এক সপ্তাহের মধ্যেই কমতে শুরু করবে ওজন। জেনে নিন কীভাবে তৈরি করবেন ভেষজ পানীয়-   

পানীয়-১

একটি পাত্রে পানি নিয়ে ফুটান। চা পাতা, আধা চা চামচ দারুচিনি গুঁড়া ও আদা কুচি ফুটন্ত পানিতে দিন। এক চিমটি হলুদ গুঁড়া দিন। কয়েক ফোঁটা মধু দিয়ে কাঁপে ঢেলে পান করুন। রাতে খাবারের বদলে এই পানীয়টি পান করুন টানা ৭ দিন। ওজন কমতে শুরু করবে।   

স্বাস্থ্যকর ভেষজ পানীয়

পানীয়-২

একটি পাত্রে এক গ্লাস পানি দিন। পাত্রটি চুলায় দিয়ে আগুনের আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ১ চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে চুলার আঁচ সামান্য কমিয়ে দিন। কয়েক টুকরা আদা পানিতে দিয়ে দিন। কয়েক মিনিট ফুটান। ১ চা চামচ গ্রিন টি পাউডার দিন পানিতে। কিছুক্ষণ ফুটান। চা কাপে ঢেলে পুদিনা পাতা ও কয়েক ফোঁটা লেবুর রস দিন। প্রতিদিন সকালে নাস্তার বদলে এই পানীয়টি পান করুন।

সতর্কতা

  • খুব দ্রুত ওজন কমানোর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। কোন ধরনের শারীরিক সমস্যা থাকলে এ ধরনের ডায়েটে উল্টা অসুস্থ হয়ে যেতে পারেন।
  • পানীয় পান করার পাশাপাশি সব ধরনের জাঙ্ক ফুড ও কোল্ড ড্রিংক এড়িয়ে চলুন।

 

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি