ত্বকের যত্নে প্রাকৃতিক টোনার

লাইফস্টাইল ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৭:২৬আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:৩১
image

ত্বকের যত্নে ব্যবহার করুন প্রাকৃতিক টোনার

নিয়মিত ত্বক পরিস্কার করার পাশাপাশি টোনিং করাও জরুরি। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এটি অপরিহার্য। রোদে পোড়া দাগ ও বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকের জৌলুস বাড়ায় টোনার। বাজারের কেমিক্যালযুক্ত টোনার ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে পারেন টোনার। জেনে নিন বিভিন্ন প্রাকৃতিক টোনার সম্পর্কে-

গ্রিন টি
২টি গ্রিন টি ব্যাগ ফুটন্ত পানিতে ডুবিয়ে নিন। চায়ের লিকার ঠাণ্ডা হলে ত্বকে ব্যবহার করুন। গ্রিন টি-এর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকে নিয়ে আসবে ঝরঝরে ভাব।   

গোলাপজল
চমৎকার প্রাকৃতিক টোনারের কাজ করে গোলাপজল। স্প্রে বোতলে গোলাপজল রেখে দিন। প্রতিদিন ব্যবহার করুন টোনার হিসেবে। ত্বকের বিবর্ণ ভাব দূর করবে এটি।

শসা
শসা ভিজিয়ে রেখে পানিটুকু ব্যবহার করুন টোনার হিসেবে। উজ্জ্বল হবে ত্বক।  

অ্যালোভেরা
অ্যালোভেরার তাজা পাতা থেকে জেল সংগ্রহ করুন। এটি কেবল প্রাকৃতিক টোনার হিসেবেই কাজ করবে না, পাশাপাশি দূর করবে রোদে পোড়া দাগ।

নিম
নিম পাতা ধুয়ে এক কাপ পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন নিম পানি। নিয়মিত ব্যবহার করুন নিম টোনার। ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।

লেবু ও মেন্থল
মেন্থল টি ব্যাগ ফুটন্ত পানিতে ডুবিয়ে নিন। ঠাণ্ডা হলে লেবুর রস মেশান। ভালো করে নেড়ে ফ্রিজে রেখে ব্যবহার করুন প্রাকৃতিক এ টোনার।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি