শুটকি ভুনা

লাইফস্টাইল ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ১৭:৫৬আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৭:৫৭

শুটকি ভুনা

প্রতিদিন কত মাছ খাওয়া হয়। চার/পাঁচদিন টানা মাংস খাওয়া যায় না। কিন্তু হরেকরকম মাছ খাওয়া যায়। অনেকে আবার মাছেও বিরক্ত হন। তবে শুটকি পছন্দ করেন না এমন লোক বোধহয় হাতে গোনা যাবে। কয়েকটি এলাকায় শুটকি খায় না। তারা ব্যাতিত সবাই শুটকি ভুনা ভীষণ পছন্দ করে। আজকে বাংলা ট্রিবিউনে পাঠকদের জন্য শুটকি ভুনা।

উপকরণ :

বড় মাছের শুটকি- ২০০ গ্রাম।

পেঁয়াজ -১৫টি কুচি করা (মাঝারি আকারের)

রসুন- ৩টি কুচি করা (বড় আকারের)

আদা বাটা- ১/২ চা চামচ।

জিরা বাটা -১/২ চা চামচ

হলুদের গুড়া- ১/২ চা চামচ।

মরিচের গুড়া -১ চা চামচ।

কাঁচামরিচ -৫ টি।

লবণ ও তেল পরিমাণ মতো।

পদ্ধতি:

শুটকি গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কাটতে হবে।

একটি কড়াই চুলায় দিয়ে গরম করার পর তাতে তেল দিন। তেল গরম হলে তাতে শুটকি ছেড়ে ভালো করে ভাজুন।

শুটকি ১০ মিনিট ভেজে তাতে পেঁয়াজ, রসুন দিন। পেঁয়াজ, রসুন ভেজে সব মসলা, কাঁচামরিচ, লবণ দিয়ে কষিয়ে তাতে পানি দিয়ে ঢেকে দিন। পানি কমে মাখামাখা হলে নামাতে হবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি