মচমচে আলু-পনির ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১৫:৫২আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৫:৫৪
image

মচমচে আলু-পনির ফ্রাই

ছুটির দিনের ঠাণ্ডা ঠাণ্ডা বিকালটা উপভোগ করতে পারেন গরম চা ও মচমচে আলু-পনির ফ্রাইয়ের সঙ্গে। ঝটপট তৈরি করে ফেলুন আলু-পনির ফ্রাই। শিশুরাও পছন্দ করবে মজাদার আইটেমটি। জেনে নিন কীভাবে তৈরি করবেন-  

উপকরণ
আলু- ৩টি
পনির- ২০ গ্রাম
পেঁয়াজ- ১/২ কাপ (গোল করে কাটা)
কাঁচামরিচ বাটা- ১/৪ চা চামচ
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ কাপ
ময়দা- ১/৪ চা চামচ
বেসন- ১/২ কাপ
লবণ ও তেল- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালী
আলু ও পনির স্টিকের মতো করে কেটে নিন। একটি পাত্রে আলু ও পনির নিয়ে মরিচ বাটা, মরিচ গুঁড়া, ময়দা, বেসন ও লবণ দিন। সামান্য পানি ছিটিয়ে ভালো করে মেশান। কর্ন ফ্লাওয়ার মেশান। অন্য আরেকটি পাত্রে তেল নিয়ে চুলায় দিন। তেল গরম হলে আলু-পনির দিয়ে দিন চুলায়। ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে আলু-পনির ফ্রাই। পরিবেশনের আগে মেল্টেড পনির ও শুকনা মরিচের গুঁড়া ছড়িয়ে নিতে পারেন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি