বাংলা একাডেমি লেখক অভিধানে অন্তর্ভুক্তির জন্য তথ্য আহ্বান

সাহিত্য ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১৪:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৫:০৫

বাংলা একাডেমি লেখক অভিধানের পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে অভিধানে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশি (প্রবাসীসহ) লেখকদের কাছ থেকে তথ্য আহ্বান করেছে। আগ্রহী লেখকদের আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে নির্ধারিত গুগল ফর্মে তথ্য জমা দিতে হবে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তি অনুযায়ী, লেখক অভিধানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ৩১ ডিসেম্বর ১৯৯০-এর মধ্যে জন্মগ্রহণকারী হতে হবে এবং কমপক্ষে তিনটি মানসম্পন্ন প্রকাশিত গ্রন্থ থাকতে হবে। আগে প্রকাশিত সংস্করণে যেসব লেখকের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তারাও তথ্য হালনাগাদ করে পুনরায় জমা দিতে পারবেন।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তি
আবেদনে লেখকের জীবনবৃত্তান্ত: নাম, পিতা-মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম, জন্মস্থান, জন্মতারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনসহ বিভিন্ন তথ্য দিতে হবে। পাশাপাশি লেখকের প্রকাশিত গ্রন্থের নাম, প্রকাশক ও প্রকাশকাল, বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের তথ্যও চাওয়া হয়েছে।

তথ্যের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের অনুলিপি, প্রকাশিত গ্রন্থের ইনডেক্স পেজের অনুলিপি এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরাসরি কোনো তথ্য-প্রমাণক জমা দেওয়া যাবে না। নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমেই তথ্য পাঠাতে হবে।

তথ্য জমার শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬।

লেখক অভিধানে নাম অন্তর্ভুক্তির জন্য ক্লিক করুন

/জেড-এস/
সম্পর্কিত
বই বাছাইয়ে দ্বিধা? দেখে নিন ৪ প্রকাশনীর সেরা ৫ বই
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
প্রকাশক পাননি, সেই বইয়ের জন্যই ‘কমিকসের অস্কার’ খ্যাত আইসনারে চার্বাক
সর্বশেষ খবর
নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার
নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার
সিঙাড়া কি সত্যিই অস্বাস্থ্যকর? উত্তর লুকিয়ে আছে তৈরির পদ্ধতিতে
সিঙাড়া কি সত্যিই অস্বাস্থ্যকর? উত্তর লুকিয়ে আছে তৈরির পদ্ধতিতে
হঠাৎ পরিদর্শনে এসে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
হঠাৎ পরিদর্শনে এসে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা
সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল