হঠাৎ পরিদর্শনে এসে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ১৫:৩৫আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৫:৪৪

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। এই স্টেডিয়ামটি আবার নানা অনিয়মে জর্জরিত। খেলার উপযোগী পরিবেশ নেই বললেই চলে। তার সঙ্গে রয়েছে নানা অব্যবস্থাপনাও।

রবিবার হঠাৎ স্টেডিয়াম পরিদর্শনে এসে এসব অনিয়ম ও অব্যবস্থাপনার সত্যতা খুঁজে পান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার কারণে তিনি স্টেডিয়ামের প্রশাসক শফি কামাল স্বপ্নিলকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

জানা গেছে, কয়েক মাস আগে স্টেডিয়ামের উত্তর দিকের বৈদ্যুতিক কাজ, বর্জ্য অপসারণ ও সার্বিক পরিচ্ছন্নতার বিষয়ে প্রশাসককে কিছু সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সেই নির্দেশনা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হন। এরই পরিপ্রেক্ষিতে আজ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করার পর শাস্তিমূলক এই পদক্ষেপ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এদিকে স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে এর চারপাশের সব দোকানের বরাদ্দও তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। মন্ত্রী বরাদ্দ বাতিলের ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমার এখান থেকে দোকান ভাড়ার আয় দরকার নাই।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আরও জানা গেছে, দোকানগুলোর জায়গায় পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় বিভাগের বিভিন্ন ক্লাবের অফিস বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে ক্লাবগুলো যেন তাদের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থা করা হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাকিবের বিষয়ে আমরা নমনীয় ছিলাম, এখন আর সুযোগ নেই: প্রতিমন্ত্রী
জাতীয় স্টেডিয়াম থেকে মাদক, দখল ও উচ্ছেদে মোবাইল কোর্টের ঘোষণা
এমবাপ্পেকে আনার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিতে হাইকোর্টের রুল, অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিতে হাইকোর্টের রুল, অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ
শরণার্থী থেকে আন্তর্জাতিক ক্রিকেটার, ওয়ানডে অভিষেকের অপেক্ষায় জাইনুল্লাহ
শরণার্থী থেকে আন্তর্জাতিক ক্রিকেটার, ওয়ানডে অভিষেকের অপেক্ষায় জাইনুল্লাহ
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল