প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা

মৃত্তিকা তৃণ
১১ আগস্ট ২০২৬, ১৭:৪৩ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭:৪৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রিয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন। 'এ গ্রেট বুক উইথ বারাক ওবামা' নামের এই পডকাস্টে তিনি তার জীবন ও চিন্তাভাবনাকে প্রভাবিত করা ছয়টি বই নিয়ে আলোচনা করবেন।

ওবামার নির্বাচিত ছয়টি বই হলো টনি মরিসনের 'সং অব সলোমন', জন ল্য ক্যারের 'টিঙ্কার টেইলর সোলজার স্পাই', জেমস বল্ডউইনের 'দ্য ফায়ার নেক্সট টাইম', করম্যাক ম্যাকার্থির 'অল দ্য প্রিটি হর্সেস', মেরিলিন রবিনসনের 'গিলিয়াড' এবং রবার্ট পেন ওয়ারেনের 'অল দ্য কিংস মেন'।

ওবামা বলেন, ভালো বই তাকে নিজের আত্মপরিচয় জানতে ও আত্মবিশ্বাসে সাহায্য করেছে। তার মতে, এই ছয়টি বই বহু বছর ধরে তার সঙ্গে আছে। প্রতিটি বই মানুষের অভিজ্ঞতা সম্পর্কে কিছু না কিছু শেখায়।

বই পড়ার প্রতি ওবামার আগ্রহ নতুন নয়। তিনি নিয়মিত তার পছন্দের বইয়ের তালিকা প্রকাশ করেন। গত জুলাইয়ে প্রকাশিত তার ২০২৬ সালের গ্রীষ্মকালীন তালিকায় ছিল তাইয়ারি জোন্সের 'কিন', জর্জ সন্ডার্সের 'ভিজিল', এলিজাবেথ স্ট্রাউটের 'দ্য থিংস উই নেভার সে', বেন লার্নারের 'ট্রান্সক্রিপশন' এবং কলসন হোয়াইটহেডের 'কুল মেশিন'।

/জেড-এস/
সম্পর্কিত
বৈষম্যে বাড়ছে সাংস্কৃতিক বিভাজন : জ্যাডি স্মিথ
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
ফিলিস্তিনের সমর্থনে ব্রিটেনে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি
সর্বশেষ খবর
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো