বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট গুণী

সাহিত্য ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৬:০৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৬:০৮

বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ ঘোষণা করা হয়েছে। এবার আটটি বিভাগে পুরস্কার পাচ্ছেন আটজন। তারা হলেন কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু, গবেষণায় মামুন সিদ্দিকী, প্রবন্ধে অয়নিকা আলপনা, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী, সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক এবং সাহিত্যানুরাগে বায়েজিদ শেখ।

গত ১৪ নভেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি ও কবিসম্মেলন উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, সহসভাপতি হাবীবুল্লাহ জুয়েল, প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পগোষ্ঠীর সভাপতি আব্দুল মবিন জিন্নাহ এবং শ্রুতি নন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটনসহ অনেকে।

আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠাতব্য কবি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মী অংশ নেবেন।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
জাতীয় দাবায় ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানার্সআপ
জাতীয় দাবায় ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানার্সআপ
বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট গুণী
বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট গুণী
অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ২০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি
অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ২০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়