‘সমস্যাডা শুধুই জাফর ইকবালে’!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৫

  ছড়াগ্রন্থটির প্রচ্ছদ বইমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার মৃদুল আহমেদের রাজনৈতিক ব্যঙ্গ ছড়া সংকলন ‘সমস্যাডা শুধুই জাফর ইকবালে’। গ্রন্থটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন প্রচ্ছদশিল্পী মামুন হোসাইন। ছড়া গ্রন্থটি প্রকাশ করেছে বাংলা কবিতা প্রকাশন। বইমেলায় এই প্রকাশনটি লিটল ম্যাগ চত্বরে। স্টল নং-২৭।

ছড়াকার মৃদুল আহমেদ যুক্ত ছিলেন সাংবাদিকতায়। সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, দৈনিক সমকাল প্রভৃতি পত্রিকায়। এক সময় উপস্থাপক হিসেবে সফলতার সঙ্গে তিনি কাজ করেন বিভিন্ন চ্যানেলে। অতঃপর জীবনের প্রয়োজনেই সপরিবারে বসতি গাড়েন আমেরিকায়। প্রবাসে থাকলেও এ ছড়াকার দেশ, সমাজ, রাজনীতি আর স্বপ্নের বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করেন নি। যার প্রমাণ মিলে এবারের গ্রন্থমেলায় প্রকাশিত তার ছড়া গ্রন্থটি।

গ্রন্থের অধিকাংশ ছড়াই বিভিন্ন রাজনৈতিক ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে রচিত। প্রতিটি ছড়ার সাথে রচনার তারিখ ও প্রেক্ষাপটটি তুলে ধরা হয়েছে টিকা হিসেবে, চমৎকার বর্ণনার মাধ্যমে। যা যে কোন সচেতন পাঠককে ফেলে আসা রাজনৈতিক ইস্যুগুলোকে মনে করিয়ে দিবে অনন্য রসবোধ ও চিন্তার কশাঘাতে।

/এফএএন/

সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম