অ্যান্ড্রু মিলারের সাক্ষাৎকার

অনুবাদ : শাহরিয়ার হিরাজ
০৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৭আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৭:১৩

বুকার প্রাইজ ২০২৫ এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া 'দ্য ল্যান্ড ইন উইন্টার' উপন্যাসের লেখক অ্যান্ড্রু মিলারের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বুকার কর্তৃপক্ষ। মূল ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন শাহরিয়ার হিরাজ।

প্রশ্ন: আমার বইটির পেছনের অনুপ্রেরণা

উত্তর: মা ছোটোবেলায় আমাকে একটা গল্প বলেছিলেন। গল্পটা বহুদিন আমি ভুলতে পারিনি। গল্পটার মধ্যে একধরনের শক্ত আকাঙ্ক্ষা আমি টের পাই—এমন এক সময়ে পৌঁছানো যেখানে সমস্ত বাস্তব-অবাস্তব মিলেমিশে একাকার হয়ে আছে, একেবারে আমাদের স্মৃতির শেষ সীমানায় এর অবস্থান। এমন একটি উপন্যাস লিখতে চেয়েছিলাম—যেখানে এসব বৈশিষ্ট্য থাকবে, আরো থাকবে উপন্যাসের স্বাভাবিক আনন্দ, চলন আর গতি।

প্রশ্ন: যে বই আমাকে পড়ার প্রেমে ফেলেছিল

উত্তর: কিশোর-কিশোরীদের উদ্দেশ্য করে লেখা রোজমেরি সাটক্লিফের Eagle of The Ninth। তার লেখা অনেক বেশি ঝরঝরে, সহজ। তার সবথেকে বড় গুণ তিনি ইতিহাসকে এমনভাবে তুলে ধরতেন যেন তা জীবন্ত। সাটক্লিফের লেখায় মূলত আমাকে প্রাচীন কল্পগাথা নিয়ে ভাবতে আগ্রহী করে। এখনকার সময়ে সাটক্লিফকে কেউ পড়ে কিনা আমি জানি না। হয়ত বর্তমানে তার লেখা অনেকবেশি সেকেলে মনে হতে পারে, কিন্তু আমি তার লেখা অনেক বেশি ভালোবাসি।

প্রশ্ন: যে বই লেখক হতে অনুপ্রাণিত করেছে

উত্তর: ডি. এইচ. লরেন্সের The Rainbow। লরেন্স আমার কাছে একটা আবেগের নাম। কেউ যদি লরেন্সকে নিয়ে উলটাপালটা কিছু বলে, তাহলে হয়ত আমি মারামারি বাধিয়ে দিতে পারি! হার্ডির (ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক) মতো তিনিও নিখুঁত শৈলীতে প্রাণ-প্রকৃতি নিয়ে লিখেছিলেন। শিশুদের মন বোঝার ক্ষেত্রে তার মতো সংবেদনশীল লেখক বিরল। উপন্যাসে বর্ণিত পোলিশ নারীর প্রেমকাহিনীই মূলত আমাকে ভালোবাসা সম্পর্কে আমার ধারণাকে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি লেখালেখিকে যেমন গুরুত্ব দিতেন, তেমনি গুরুত্ব দিতেন জীবনকেও। তিনি আরো বিশ্বাস করতেন ব্যক্তি ও সমাজ উভয়েরই নিজের ভেতরের সবচেয়ে জীবন্ত, সবচেয়ে অনুপ্রেরণামূলক অংশের সঙ্গে যুক্ত থাকা দরকার। সেই বন্ধন ছিঁড়ে গেলে ধ্বংস অনিবার্য।

প্রশ্ন: যে বই পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে

উত্তর: মারিয়া স্টেপানোভার In Memory of Memory সম্ভবত সাম্প্রতিক সময়ে আমার চিন্তাচেতনার পদ্ধতিকে প্রভাবিত করেছে। বইটি পড়ার পর আমি আরো বেশি বিচক্ষণ, মনোযোগী আর যত্ন সহকারে কাজ করতে শুরু করেছি।

প্রশ্ন: যে বই আমার উপন্যাস ভাবনার পরিবর্তন করেছে

উত্তর: জেমস সালটারের Light Years। বর্ণনা কৌশল বেশ সহজ-সরল। সিনেমার মতো নির্দিষ্ট কোনো কাঠামো এখানে নেই। একটা দৃশ্যের অবতারণা হয় আবার তা হারিয়ে যায়। সংলাপগুলোও স্রোতের মতো অবিরাম ধারাবাহিকভাবে চলতে থাকে। সালটার জানেন যত্ন করে লিখলে সবকিছুই গল্প হয়ে উঠতে পারে। তিনি আমাদের মনে করিয়ে দেন উপন্যাসের স্বাধীনতা কত অসীম।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ