ইরানের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য ৭টি বই

সাহিত্য ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১৯:০০আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৯:০০

ইরানের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য লেখক মিনা রামিনসাবেত সাতটি গুরুত্বপূর্ণ বইয়ের একটি নির্বাচিত তালিকা তৈরি করেছেন। এই তালিকা ইরানের ইতিহাস, সমাজ, সুফি ঐতিহ্য, জাতীয় মহাকাব্য, সমকালীন সাহিত্য ও প্রবাসী ইরানিদের অভিজ্ঞতা সম্পর্কে একটি বিস্তৃত ধারণা দেয়। নতুন পাঠক থেকে শুরু করে গবেষণায় আগ্রহী—সব ধরনের পাঠকের জন্যই বইগুলো হতে পারে নির্ভরযোগ্য পাঠসঙ্গী।

১. কালচার অ্যান্ড কাস্টমস অব ইরান
লেখক: এলটন এল. ড্যানিয়েল ও আলি আকবর মাহদি

কেন পড়বেন

সমসাময়িক ইরানকে সহজভাবে জানার জন্য দারুণ একটি বই। প্রচলিত ধারণার বাইরে গিয়ে এতে ইরানের মানুষের দৈনন্দিন জীবন তুলে ধরা হয়েছে। পরিবার, ধর্মীয় চিন্তা, খাবার, সিনেমা ও বিভিন্ন উৎসবের কথাও বইতে রয়েছে।

২. দ্য অক্সফোর্ড হ্যান্ডবুক অব ইরানিয়ান হিস্ট্রি
সম্পাদক: তুরাজ দরিয়ায়ি

কেন পড়বেন
ইরানের ইতিহাস জানতে অন্যতম নির্ভরযোগ্য বই। বিশ্বের বিভিন্ন গবেষক এতে প্রাচীন আখেমেনীয় ও সাসানীয় সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক ইরান পর্যন্ত ইতিহাস তুলে ধরেছেন।

৩. রুমি: পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট
লেখক: ফ্র্যাঙ্কলিন ডি. লুইস

কেন পড়বেন
ফারসি সুফি সাহিত্য বুঝতে এই বইটি গুরুত্বপূর্ণ। বইতে রুমির জীবন, সুফি দর্শন ও কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে, কীভাবে তার ভাবনা ত্রয়োদশ শতকের পারস্য থেকে আজকের পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

৪. শাহনামা: দ্য পার্সিয়ান বুক অব কিংস
লেখক: আবুল কাসেম ফেরদৌসি
অনুবাদ: ডিক ডেভিস

কেন পড়বেন
ইরান নিয়ে কোনো পাঠতালিকা শাহনামা ছাড়া পূর্ণ হয় না। পুরাণ ও ইতিহাসভিত্তিক এই মহাকাব্য ফারসি ভাষাকে সংরক্ষণ করেছে। ইরানের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি।

৫. মাই আঙ্কেল নেপোলিয়ন
লেখক: ইরাজ পেজেশকজাদ
অনুবাদ: ডিক ডেভিস

কেন পড়বেন
ইরানের মানুষ, তাদের মানসিকতা ও সংস্কৃতি বুঝতে অসাধারণ একটি উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেহরানের একটি বড় পরিবারের গল্প এতে বলা হয়েছে। হাস্যরসের মাধ্যমে বইটি পারিবারিক সম্পর্ক, সামাজিক শিষ্টাচার (তারোফ) এবং ষড়যন্ত্রে বিশ্বাস করার প্রবণতা তুলে ধরে।

৬. ফানি ইন ফারসি: মেমোয়ার অব গ্রোয়িং আপ ইরানিয়ান ইন আমেরিকা
লেখক: ফিরুজেহ দুমাস

কেন পড়বেন
ইরানি-আমেরিকান এক নারীর স্মৃতিকথা। সহজ ও রসিক ভঙ্গিতে তিনি দুই সংস্কৃতির পার্থক্য, অভিবাসী জীবনের অভিজ্ঞতা ও পরিবারের গল্প তুলে ধরেছেন।

৭. সিন: সিলেক্টেড পোয়েমস
লেখক: ফরুঘ ফাররুখজাদ
অনুবাদ: শোলেহ ওলপে

কেন পড়বেন
ফরুঘ ফাররুখজাদ আধুনিক ইরানের অন্যতম জনপ্রিয় কবি। তিনি নারীর আকাঙ্ক্ষা, গৃহবন্দি জীবন, বিবাহবিচ্ছেদ ও স্বাধীনতা নিয়ে খোলামেলা লিখেছেন। তার কবিতায় আধুনিক ইরানি নারীর অনুভূতি ও আত্মপরিচয়ের সংগ্রাম স্পষ্ট হয়ে ওঠে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
ডিজিটাল যোগাযোগে জোর দেওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর
ডিজিটাল যোগাযোগে জোর দেওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী, স্ট্যান্টবাজি চলবে না: হাসনাত আবদুল্লাহ
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী, স্ট্যান্টবাজি চলবে না: হাসনাত আবদুল্লাহ
সাপে কাটা ও পানিবাহিত রোগ মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়
সাপে কাটা ও পানিবাহিত রোগ মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’