সিটি ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারারি কনফারেন্স 

সাহিত্য ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১৪:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৬:৪১

সিটি ইউনিভার্সিটি এবং আইডিয়াস : ইন্টারন্যাশনাল জার্নাল অফ লিটারেচার, আর্টস, সায়েন্স, অ্যান্ড কালচার যৌথভাবে আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর ২০২৪ আন্তর্জাতিক সম্মেলন “ব্রিজিং কালচারস : এডভান্সড ডিসকোর্সেস ইন ট্রান্সলেশন, কালচার, এবং কম্পারেটিভ লিটারেচার” অনুষ্ঠিত করতে যাচ্ছে। বাংলাদেশের অনুবাদ বিজ্ঞান ও তুলনামূলক সাহিত্য ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে, যা বিশ্বব্যাপী খ্যাতিমান পণ্ডিত, চিন্তাবিদ, এবং একাডেমিকদের একত্রিত করবে।

সিটি ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারারি কনফারেন্স 
সম্মেলনে কি-নোট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসান বাসনেট, যাকে “ট্রান্সলেশন স্টাডিজের শেকসপিয়র” বলা হয়। এছাড়াও সম্মেলনে বাংলাদেশি খ্যাতনামা অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস ও অধ্যাপক ড. ফকরুল আলম অংশগ্রহণ করবেন।

সম্মেলনটি উদ্বোধন করবে সিটি ইউনিভার্সিটির উপাচার্য বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। ইংরেজি বিভাগের প্রধান ও কনফারেন্স কনভেনর ড. রহমান এম. মাহবুব বলেন, “এই সম্মেলন শুধু আমাদের সংস্কৃতিগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করছে না, এটি মানবিকবিদ্যার গবেষণায় আমাদের অঙ্গীকারকেও তুলে ধরছে। আমরা অত্যন্ত গর্বিত যে, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষাবিদদের বাংলাদেশে স্বাগত জানাতে পারছি। বাংলাদেশের মতো সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ এ ধরনের মেলবন্ধনের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।”

প্লেনারি স্পিকার এন্ড সেশন চেয়ার
বাংলাদেশের সাম্প্রতিক দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক সম্মেলন হিসেবে এই সমাবেশটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘস্থায়ী অবদান রাখার অঙ্গীকার করেছে। গবেষণার অগ্রগতি, সাংস্কৃতিক বোঝাপড়া, এবং সহযোগিতার প্রসারকে কেন্দ্র করে এই সম্মেলন ইতিহাস সৃষ্টি করতে চলেছে। এটি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অনুবাদ গবেষণা, তুলনামূলক সাহিত্য, এবং সাংস্কৃতিক গবেষণার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: ফেসবুক পেইজ  এবং ফেসবুক ইভেন্ট 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে