‘গল্পকার’ আয়োজিত ‘আনন্দ সম্মিলন ও ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতা’

সাহিত্য ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ২১:০৫আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২১:০৯

ইন্টারনেট ও ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত এই সময়ের কিশোর ও তরুণদের বই পাঠে আগ্রহী ও সৃষ্টিশীল করে গড়ে তুলতে ধারাবাহিক গল্পবলা প্রতিযোগিতা অনন্য ভূমিকা রাখতে পারে। তরুণদের মনের সুপ্ত প্রতিভা বিকাশে এবং উদ্ভাবনী শক্তি চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। ২১ আগস্ট ২০২৫ তারিখে স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বাংলা ভাষার একমাত্র গল্প বিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’ আয়োজিত ‘আনন্দ সম্মিলন ও ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতা’ অনুষ্ঠানে আলোচকদের বক্তব্যে এ কথা প্রাধান্য পায়।

কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মানিত প্রধান অতিথি ছিলেন পাবনার শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আদু বালা শীল, বিশেষ অতিথি অনুবাদক ও গবেষক ড. সুরাইয়া ফারজানা হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মনিরা ফেরদৌস।

উপাধ্যক্ষের বক্তব্যের পর মনোরম সংগীত পর্ব। রবীন্দ্র ও নজরুল সংগীত গেয়ে শোনায় অঙ্কিতা পাল দিয়া ও রাজদীপ চৌধুরী দিব্য। কবিতা আবৃত্তি করে সারা সাফরিন ও আফিয়া জাহিন। চমৎকার নৃত্য পরিবেশন করে আব্দুল্লাহ আরিফ সিয়াম ও অর্মিতা তাবাসসুম। ধারাবাহিক গল্পবলা শুরু করেন কথাশিল্পী ও 'গল্পকার' সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা লাবনী।

ধারাবাহিক গল্পবলা প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির ১০ জন শিক্ষার্থী। উপস্থিত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত সাহিত্যের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রাণবন্ত হয়ে ওঠে মিলনায়তন। প্রতিযোগিতার শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ‘গল্পকার’-এর পক্ষ থেকে পুরস্কার তুলে দেয়া হয়। সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেন স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী