অমর একুশে বইমেলা ২০২৬

৯০ ভাগ বই আবেগপ্রসূত প্রকাশনা : কাজল শাহনেওয়াজ

সাক্ষাৎকার গ্রহণ : উমামা জামান মিম
০২ মার্চ ২০২৬, ১৭:০২আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৭:০৫

উমামা জামান মিম: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

উমামা জামান মিম: গ্রন্থভুক্ত গল্প থেকে সংক্ষিপ্ত নির্বাচন করে এবার হচ্ছে ‘প্রিয় ১৫ গল্প’ নামে একটা বই।

প্রশ্ন: বইটি নিয়ে পাঠকদের কিছু বলুন? বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা কি এই বইয়ের বিষয়বস্তুকে প্রভাবিত করেছে?

উত্তর: গল্পগুলাতে সামান্য কিছু পরিমার্জনা হয়েছে। আমার গল্পে কাল-বাস্তবতা মাথায় রাখতে হয়। লেখার সময় কাল (১৯৮৫-২০১৮) থেকে দেশের ভূগোল ও বাস্তবতা অনেক বদলে গেছে, রেফারেন্সে যোগ হয়েছে অনেক সূত্র। চিন্তা আর ভাষার জগতে নানান পরিবর্তন। মনে হলো গল্পগুলায় তার ছাপ থাকা দরকার। কিছু কিছু বানানের আপডেট চাই। প্রসঙ্গে সমকালীনতার ইঙ্গিত, বানান ও বাক্যে নবচেতনার স্পর্শ প্রয়োজন। কোনো কোনো উপমা বা বাক্প্রতিমার নবজন্ম হতে পারে।

প্রশ্ন: শুরু থেকেই মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইভেন্টের প্রতি কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে?

উত্তর: মনে হয় বারবার বাস্তবতা বদলের জন্য মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। প্রকাশকেরা মেলার সময় নিয়ে বিভিন্ন প্রস্তাব দিচ্ছিলেন, একটা সিদ্ধান্তহীনতা তো ছিলই। তবে সমবেতভাবে সবাই চেষ্টা করছিলেন, এটা চোখে পড়েছে।

প্রশ্ন: সময় কমিয়ে আনা ও রমজানের কারণে মেলায় কেমন প্রভাব পড়বে?

উত্তর: এ ছাড়া আর কি করার ছিল? নির্বাচন, রমজান, মেলা—সমীকরণ মেলানো তো সহজ কথা নয়। প্রভাব তো পড়বেই।

প্রশ্ন: গত বছর মেলা নিয়ে প্রকাশকদের হতাশা দেখেছি, অনেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল—এ বছর এমন কিছু আশঙ্কা আছে?

উত্তর: নির্বাচনের পর নিরাপত্তা কেমন হবে বলা সহজ নয়। প্রশ্নতো থাকবেই। আশা করার মতো সময় আসবে এ ভাবতে পারলে ভালো হতো।

প্রশ্ন: একটি সুন্দর বইমেলা আয়োজন করতে কী কী পদক্ষেপ নিলে ভালো হয়?

উত্তর: দেশের সামগ্রিক অবস্থার স্থিতাবস্থাই প্রধান উপায় মনে হয়।

প্রশ্ন: মেলায় এবং সারা বছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডেটাবেইজ কি বাংলা একডেমি বা কোনো কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে?

উত্তর: অবশ্যই করা উচিত। প্রতিবছরের ডাটা থাকলে কত ভালোই না হতো। আরো অনেক কিছু করা যায়।

প্রশ্ন: বইমেলায় পাঠক-লেখক সম্পর্ক বা যোগাযোগের বর্তমান বাস্তবতা কী?

উত্তর: তেমন কোনো উল্লেখযোগ্য উপায় চোখে পড়ে না। প্রতিবছরই ভাবা হয় অনেক কিছু, কিন্তু খুব সামান্যই অর্জিত হয়।

প্রশ্ন: প্রচুর বই ছাপা হচ্ছে কিন্তু বইয়ের মান ও সম্পাদনা নিয়ে প্রকাশকরা কতটা সচেতন বলে মনে করেন?

উত্তর: আমার ধারণা ৯০ ভাগ বই আবেগপ্রসূত প্রকাশনা, মান সম্পন্ন নয়। সত্যিকারের খেটেখুঁটে গোছানো বই বেশি নাই। লেখক পাঠকের যোগাযোগ কম, বইয়ের প্রভাব নিরূপণের কোনো ব্যবস্থা নাই। ফলে কেউ জানে না বইয়ের সামগ্রিক প্রভাব কী, মেলার উপযোগিতা কতটুকু।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের