স্টে অ্যাট হোম

সৈয়দ আল ফারুক
৩১ মার্চ ২০২০, ১৩:০০আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৩:০০

স্টে অ্যাট হোম

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

পৃথিবীজুড়ে অন্ধকার বাড়িতে শুধু আলো!

বাড়িতে থাকে সঙ্গী বউ বাড়িতে থাকে স্বামী

সেই বাড়িটা সে বাড়িটাই সবচে বেশি দামী

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

সারা পৃথিবী অন্ধকারে বাড়িতে এতো আলো!

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকে ছেলে

ছেলেকে নিয়ে কাটাও তুমি সময় হেসে-খেলে

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

পৃথিবীজুড়ে অন্ধকার বাড়িতে শুধু আলো!

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকে মেয়ে

সঙ্গে থাকো শান্তি-সুখে আনন্দে গান গেয়ে

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

সারা পৃথিবী অন্ধকারে বাড়িতে এতো আলো!

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকে বাবা

কাছে থাকার এই সুযোগ কোথায় তুমি পাবা

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

পৃথিবীজুড়ে অন্ধকার বাড়িতে শুধু আলো!

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকে মা

জীবনে আর এতো সময় কখনও পাবে না

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

সারা পৃথিবী অন্ধকারে বাড়িতে এতো আলো!

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকে ভাই

ভাইকে কাছে পেতে চাইলে বাড়িতে থাকা চাই

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

পৃথিবীজুড়ে অন্ধকার বাড়িতে শুধু আলো!

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকে বোন

বাড়িতে থাকো সপরিবার বাড়িটা সেফ জোন

বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকা ভালো

পৃথিবীময় আঁধার শুধু বাড়িতে কতো আলো!

২২/০৩/২০২০

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের

‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট

সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত

সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   