কচি রেজার

‘মনে করো’ থেকে

গ্রন্থনা : এস. হক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৬

‘মনে করো’ থেকে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কচি রেজার কাব্যগ্রন্থ ‘মনে করো’। প্রকাশ করেছে ‘চৈতন্য।’ পাঠকদের জন্য পাঁচটি কবিতা প্রকাশ করা হলো।
এক
প্রার্থনার পর আমি অনুভব করি নিজের ভাঙা কণ্ঠস্বর। প্রার্থনা অনুমোদিত হয় ভেবে আবার হাঁটু ভেঙে বসি। মাঝে মাঝে স্ফিঙ্কসের মতো পাথর সময় আসে। এক ক্যারাভ্যান বালু দিয়ে কারা যেন বানায় আমাকে। এ বিষয়ে আমার হাসিই সবচেয়ে শুদ্ধ যন্ত্রণা।
দুই
বালিহাঁস নেমে আসছে, আমি ফুঁপিয়ে উঠে খানিকটা সন্ধ্যা ছিঁড়ে নিচ্ছি দাঁতদিয়ে! জলে হাঁস ছেড়ে ঘরে ফিরে গেছে মা! পার হয়ে শাপলা, পানিফল আর কাচের মাঞ্জা! সেই যে বাঁশি শুনে বেরিয়ে পড়েছিল নীরজা আর ফিরে যায়নি ভাঙা খিলানের নিচে দাঁড়ানো মেয়েটির কাছে! কত সূর্যাস্ত ঝরলো, গাল রাঙা লোক তো নীলকণ্ঠ ফুলের আভা! তারপর ,আজ বোধহয় মৃত্যুর পঞ্চম দিন! ফিরে আসি যদি তুমি এড়িয়ে যেয়ো এক অচেনা মানুষ ভেবে! সমস্ত সম্ভাবনা পালটে এই অসুখ-জন্মের উপর বিছিয়ে দিও একটি পাতা ঝরা পথ!
তিন
ব্যথার পরেই তো অর্থহীন সংলাপ, তাই না! যে আমি প্রতিদিন ভঙ্গিটাই বদলাতে চেয়ে হাঁটতে শুরু করি আর মোড়ের ওই ভিখিরিটার একইভাবে লেপটে বসা আমার দৃষ্টিতে যেন এক-ই প্রকার এবং একাকার! এই একাকারটিকে স্পর্শ করে অনন্য ভঙ্গি দিয়ে চলতে চলতে দেখি, অনুমানের উপর যে চলাটা আমি চলেছি সে সেই দেয়াল ঘেষেই! সুড়ঙ্গের কোথাও আলো নেই! কোথাও মহিমার যাত্রা নেই!
চার
বেদনার দিকে আমি উড়িয়েছি যত ঘুড়ি সব বিষণ্ন হয়ে ঝরে গেছে! এখন শীত আসে পাতার সওয়ারে, নীড়ের কথা ভেবে মুমূর্ষু হয় পাখি! কোথাও আগুনে ঝলসে গেছে দু'টি ক্যাঙ্গারু-শিশু! এইভাবে সর্বদা যেকোনো নিঃশ্চিহ্নতা মৃত্যুকেই প্রকাশমান করে! আমরা বেঁচে থাকি আর শিতে থরথর প্রতিবিম্বের দিকে চেয়ে!

পাঁচ

স্বীকার করি, সঙ্গীত শিখিনি! রোদন জমা করিনি! বোতাম ছিঁড়ে গেলে দারুচিনি গাছের কাছে শিখতে চেয়েছি নেশা! গাছেরও আছে ভ্রুভঙ্গি! বিবাহের রাতে আয়নায় এক তিলোত্তমাকে দেখি, পেশোয়াজ পরতে গিয়ে ভেঙে ফেলেছে বাঁকা নখ! তখন সমুদ্রে যাওয়ার ইচ্ছে হল আর যেহেতু জানলো না কেউ, কিভাবে এক পাথুরে অচেনা স্টেশনে হারিয়ে গেলাম আমি!

 

সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম