গ্রন্থমেলায় বিধান রিবেরুর দুটি নতুন বই

সাহিত্য ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২

গ্রন্থমেলায় বিধান রিবেরুর দুটি নতুন বই

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিধান রিবেরুর দুটি নতুন বই। একটি

অণুগল্পের সংকলন ‘আফসানা’, অন্যটি দিনলিপির সংকলন ‘সিনেমা সফর’।

‘আফসানা’ কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইমেলায় কথাপ্রকাশের ৯ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। বইটিতে ৭১টি অণুগল্প রয়েছে। গল্পের বিষয় হিসেবে লেখক প্রধানত বেছে নিয়েছেন সমকালের রাজনৈতিক সংকট ও টানাপোড়েনকে।

‘সিনেমা সফর’ প্রকাশ করেছে স্বরে-অ প্রকাশনী। বইটি পাওয়া যাবে ঐতিহ্যের ১৪ নম্বর প্যাভিলিয়নে। লেখক গতবছর ভারতের পুনেতে অবস্থিত বিখ্যাত ফিল্ম ইন্সটিটিউট এফটিআইআইতে পড়তে যান। সেখানে পাঠকালে তিনি যেসব শিক্ষকের দেখা পেয়েছেন, তাঁদের সম্পর্কে এবং শহরের নানা দর্শনীয় স্থান ও খাবারদাবার নিয়ে লেখা হয়েছে বইটি। লেখক জানিয়েছেন, সচিত্র এই বইয়ে পাঠক সিনেমা ও শহর দুই জায়গাতেই পরিভ্রমণের স্বাদ পাবেন। লেখক আরও বলেন, শিল্পের গুণ হলো তার তারল্য। তাই যখন যে কথা প্রকাশে যে মাধ্যমকে যুৎসই মনে হয়েছে, আমি সেটাকেই গ্রহণ করেছি। যে কথা রাজনৈতিক কলাম লিখে আর হচ্ছিল না, সেগুলো রূপ নিয়েছে গল্পে। আর আর যেসব কথা প্রবন্ধের রূপ পায় না, কিন্তু স্বাদু গদ্য হয়ে ওঠে, তা দিয়েই তৈরি হয়েছে একটি জার্নালের বই।’

//জেডএস//
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম