অমর একুশে বইমেলা ২০২৫

মোজাফ্‌ফর হোসেনের নতুন দুই বই

সাহিত্য ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫১

উপন্যাস ‘কল মি লাইকা’

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রকৃতি-অন্তপ্রাণ এক কিশোর। নাম আলেক। সব সময় নিজের চিন্তাজগতে বসবাস করে সে। কিন্তু একটা ‘বিশেষ’ কারণে সমাজে তার আশ্রয় হয় না।

প্রকৃতির মধ্যে মিশে যেতে থাকে পরিত্যক্ত আলেকের আশ্রয়হীন নিঃসঙ্গ জীবন। তার বেঁচে থাকার স্বপ্ন, বিশ্বাস, ভালোবাসা, বেদনা ও উল্লাস—সবকিছু তলিয়ে যেতে থাকে হতাশার অতল গহ্বরে। আলেক একাকী অন্ধকার আকাশে চোখ তুলে লাইকার কথা ভাবে। তার মনে প্রশ্ন জাগে, পৃথিবীর কক্ষপথে নিক্ষিপ্ত লাইকা কি একবারের জন্যও বুঝেছিল, ঐ যন্ত্রণাদায়ক মৃত্যু তাকে অমর করে দেবে? লাইকার মতো সেও কি কোনো এক্সপেরিমেন্টের অংশ?

প্রচ্ছদ: আবিদ-এ-আজাদ।
প্রকাশনী: ক্রিয়েটিভ ঢাকা।
মূল্য: ৪৫০ টাকা।
স্টল নং: ৬৩৭-৬৩৮

প্রবন্ধগ্রন্থ "ব্রাহ্মসমাজে ইসলাম, সাহিত্যে সক্রিয়তাবাদ ও অন্যান্য"

খ্রিষ্টধর্ম প্রচারে নিয়োজিত খ্রিষ্টান মিশনারিগুলির উদ্যোগে হজরত মুহাম্মদ (সা)-এর বিকৃত জীবনী প্রকাশ করে, ইসলাম সম্পর্কে অপপ্রচার করার সময়ে হিন্দুসমাজ থেকে কয়েকজন পণ্ডিত ব্রাহ্মসমাজের আদর্শে দীক্ষিত হয়েও নবীজীবনী ও ইসলামসম্পর্কিত রচনায় হাত দিলেন। এসব গ্রন্থ রচনার পেছনে ব্রাহ্মসমাজের ভূমিকা কেমন ছিল, নন-মুসলিম হয়েও তাদের ইসলামধর্ম-চর্চার উদ্দেশ্যেই-বা কি ছিল—তা নিয়ে আলোচনার পাশাপাশি এই গ্রন্থে ইসলামধর্ম ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি ও মুসলমান প্রজাদের সঙ্গে তার সম্পর্কের প্রকৃত চিত্রটা উঠে এসেছে সবিস্তারে।

প্রচ্ছদ: আবিদ-এ-আজাদ।
প্রকাশনী: বিদ্যাপ্রকাশ।
মূল্য: ৪০০ টাকা।

/জেড-এস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক