নিজের শরীর চেয়ে বিজ্ঞাপন ।। মোজাফফর হোসেন

.
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৪

নিজের শরীর চেয়ে বিজ্ঞাপন ।। মোজাফফর হোসেন
স্টেশনে বসে আছি ঠায়। কেউ আসবার কথা নয়। ফিরে যাবো কারো কাছে, এই শহরে এমন কেউ নেই আর। কাউকে পাঠানো হবে না ভেবে যে চিঠিখানা লিখেছিলাম, দলা পাকিয়ে ছুড়ে ফেলেছি পরিত্যক্ত এক ডোবাতে। হোটেলের চেয়ে সস্তায় এখানে মিলে যায় বালিকা বারবণিতার ঘর। ভাড়াটে সেই নারীর মধ্যগগণে চুমু খেয়ে উঠে এসেছি এই ভরদুপুরে, চুপিসারে। এর বেশি কিছুই রেখে যাচ্ছি না এই শহরে।

ট্রেন শেষ হুইসেলটা ছেড়ে গুটি গুটি পায়ে হাঁটা ধরে। আরও একবার খুঁজে পেতে চেষ্টা করি শরীরের ভাপে ভিজে জবুথবু টিকিটটা। হাত গলিয়ে পড়ে শূন্যে। এদিক ওদিক ভালো করে দেখি—আমি কারো ছায়া, একাকী অপেক্ষমান। আমার অস্পষ্ট অস্তিত্ব চোখে পড়ছে না কারো। স্টেশনের প্রতিটা দেহের সঙ্গে মিলিয়ে দেখি নিজেকে। সম্ভবত আমাকে রেখেই ফিরে গেছে সে, অন্য কোনো ছায়ার সন্ধানে। অথবা আত্মগোপন করেছে অন্য কোনো শরীরে।

বিমূর্ত আমি মূর্ত হওয়ার সন্ধানে খুঁজে ফিরি শরীর। সাড়ে পাঁচ ফিট, ছিপছিপে গড়ন—একটু এদিক-ওদিক হলেও ক্ষতি নেই, কে কার ছায়া মেপে দেখে! দেবেন নাকি আপনার শরীরটা? শরীর ছাড়া সব সম্ভাবনা শেষ হয়ে যাবে ঘরে ফেরার। 

আরো পড়ুন-

ফাটল ।। মুর্শিদা জামান

জেড.এস.
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি