চলো, দু’চোখে ছড়াবো দহনকালের ঝাঁঝ

জুনান নাশিত
১৬ মে ২০১৯, ০৮:০০আপডেট : ১৬ মে ২০১৯, ০৮:০০

চলো, দু’চোখে ছড়াবো দহনকালের ঝাঁঝ

আমি, আমরা

ঈষৎ উপেক্ষা, কাঁটাঝোঁপ, আঁধারের ঝাঁপ...

যেমন আমরা, তলানির শেষ ঢাক

নিতান্ত নতুন বলতে লাভার গতিমুখে কাঁঠালিচাঁপার তাপ

পরিধেয় গালগল্প আর সোনাঝরা রাত; নিঝুম, অবাক

পাথুরে সন্ন্যাস ভেঙে জীবন ডেকেছে আজ

যাবে নাকি? চলো, দু’চোখে ছড়াবো দহনকালের ঝাঁঝ।

‘গুবরে পোকায় ভরে গেছে পথঘাট

নিলামে নীলিম উৎসবের ঝাঁক’—বললে তুমি।

আমি, এগিয়েছি দু’পা, ফিরে যাবো?

ছেড়ে দেবো? উদাস আলোয় ঢাকা

চেতনার যৌথ উৎস ভূমি।

আকাশ আর আমি

উপুড় করেছি আকাশ, ফাঁপা—ভেতরে কিচ্ছু নেই—

গোধূলি বিষণ্নতায় একা একা হেঁটে যাই—

পিছু নেয় পদচিহ্নগুলো, পিছু নেয় স্তব্ধ দুপুর

রাস্তার দু’ধারে ঢোলকলমির ছায়া

মাঝখানে আমারই পদচিহ্ন

যেন তারা বিষপিঁপড়ের সারি, উড়ন্তবিলাসী

আকাঙ্ক্ষার রাঙা চরণের নিচে যেখানে অন্ধকার অসুখ

যেখানে নিঃশব্দ-উর্ধ্বমুখী কান্নার মড়ক

সেখানে নিয়ন আলোর সূত্র ধরে তারা হেঁটে যায়

শব্দহীন বীভৎসতায় হেসে ওঠে।

এক টুকরো সলতে জ্বলা আগুনের দোল একদিন নিভে গেলে

কাঁপা কাঁপা মিহি মিহি চূর্ণ বেদনার ঘোরে শূন্য আকাশ আর আমি

পাশাপাশি লুপ্ত হই।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক