যেন এক কুহক সিম্ফনি

রাজু আহমেদ মামুন
২৮ মে ২০১৯, ১৪:৫৭আপডেট : ২৮ মে ২০১৯, ১৫:০১

যেন এক কুহক সিম্ফনি পূর্বরাগ

প্রান্তহীন, কী প্রলয় হয়ে বসেছিলাম

নিউরন সিন্যাপসে মুহুর্মুহু বিজলি চমক

যেন সমস্ত এক্সনগুলো ছিঁড়ে-পুড়ে যাবে যাবে!

মাইটোকন্ড্রিয়াগুলো জ্বলছিলো দ্বিগুণ উত্তাপে

আর আগুনের স্রোত তরল গান হয়ে

নেমে আসছিলো ক্রোমোজোম কারখানা থেকে

পরমাণু বাঁধনে তখন ইলেক্ট্রন ঝড়!

প্রান্তহীন, কী প্রলয় হয়ে বসে ছিলাম

যখন তোমার ঠোঁট—এগোচ্ছিলো...

মূক প্রহরের ডায়রি

অনন্তের অন্ত থেকে শুরু হয়েছিল

তোমার গান। সে সব অনুভূতি,

যা অবহেলায়—অভিমান হয়ে ওষ্ঠাগত ছিল

আর তা সব রূপসী ধ্বনিমালা হয়ে

ফুটছিলো ইথারে ইথারে

যেন এক কুহক সিম্ফনি

ভাসিয়ে নিচ্ছিল সমস্ত তারাপুঞ্জ

আর আমি এক স্থির ব্লাকহোল

শুষে নিচ্ছিলাম ইলেকট্রন ঝড়

আমাকে কি চাইছিলে তুমি—

বিস্ফোরণ উজ্জ্বল সুপার নোভার মতো!

যদিও এসব সংবৃত বিষয়, তবু

ক্ষমা করো, সে বধির দীর্ঘ অন্ধকার ছাড়া

আমার বিবৃত হওয়ার কিছুই ছিল না তখন।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম