তিনটি কবিতা

শামীম হোসেন
০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯

তিনটি কবিতা

আয়ুর মহিমা

মানুষ দেখতে দেখতে পথ আলাদা হয়ে গেছে। সরষে খেতের হলুদ বিষাদ খেয়ে ফেলছে ওই ছাতিম ফুল। পা ও পাত্র মিশে গেছে ঘাসবন্দি নদীর ভেতর। ওহ আমাদের সবুজ বিকেল, এই দেখো সূর্য গিলে খাচ্ছে চতুর অজগর...

পা থেমে যেতে যেতে জেগে উঠছে কোনো সোনালি গ্রাম। নিষেধের ঢেঁকিতে একা একা মুখ গুঁজে চেয়ে নিই শস্যের ঘ্রাণ...

মানুষ ছলনাপ্রিয়, লালশাকে হাত মেখে দেখিয়ে যায় খুনের ভয়। কেবলই বেলফুলের আশ্বাস—আমাদের বিশ্বাসে ধরিয়ে দেয় চিড়। যাপনসমুদ্রে লাফ মারে মুদ্রা-ইলিশ। বলো তো, কোন টেবিলে ফালা ফালা হয় কাছিমের আয়ুর মহিমা?

 

হনন-মুহূর্ত

হননমুখে দাঁড়িয়ে সত্য ছাড়া কিছু বলে না পাগল। উচ্চাশার মোহরগুলো মা ফাতেমার পায়ে দিয়ে ছালা-গায়ে কাটিয়ে দিয়েছে জনম। খ্যাতির লালসাকে কেটে কেটে বানিয়েছে তরমুজ ফালি। অশ্রু তার মিলিয়েছে দূর কোনো পাহাড়ের কুয়াশার ভেতর। এ জগৎ দুর্গন্ধময়! মায়ার শরীর—সেও তো রূপান্তরে বিনাশের সিঁড়ি। হরণের উল্টো পিঠে প্রেম, মুচকি হেসে শিখিয়েছে বিনয়ের ভাঁজ। তাই পাগল বিনয়ী খুব—হাসিমুখে খুঁজছে হননের পথ...

 

আত্মহত্যার আগে পাগলটি মাটিতে পুঁতেছিল একটি গোলাপের গাছ...

 

পাগল-লোক

পাগল এসে লোকটিকে বলল : ‘কাকা এই কাটা হাত লইয়া আমি কী করিব! আপনি লন। মুরগার বদলে আজ হাত লইয়া যান। ভালো মাল ও মসলা দিয়া রান্না কইরা খান।’ একথা শুনে লোকটির চোখ মাথায় উঠল। পা দুটো উঠে এলো চোখের ডেরায়। পাগলটা জিজ্ঞেস করল : ‘আপনের সাইকেল কই? টায়ার কি লিক হইয়া গেছে? কাকলি বাড়িত আছে, আজ তারে কলা দেন নাই?’ লোকটি এবার ফ্রিজ হয়ে গেল। যেন বাষ্পহীন নিথর দেহ। ‘ধুর মিয়া আমি যাইগা’ বলে পাগলটা মিশে গেল মানুষের ভিড়ে।

শুধু কাটা হাত ঝুলে রইল রিকশার হাতলে।

//জেডএস//
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান