সৈয়দ মিনারের গীতিকবিতা

সৈয়দ মিনার
২২ মে ২০২১, ১৩:১৬আপডেট : ২২ মে ২০২১, ২৩:২০

সৃষ্টি

সৃষ্টি না মানিলে ধর্ম
ভবে আমি যাইতাম কই
আসল ধর্ম না মানিয়া আমি
ভাব সাগরে ডুবে রই

পরধর্ম পালন করিয়া
মানবধর্ম যায় হারাইয়া
স্ববেদন জাগানের ধর্ম
আমি পাব কই

সৃষ্টির দিকে তাকাই যখন
ধর্মের খেলা দেখি তখন
সবেধন জাগানোর জন্য
তারই ধ্যানে রই

ধর্ম-কর্ম সবই আমার
নাই কোনো পাপ-পুণ্যের কারবার
সৈয়দ মিনার ভাবে সব একাকার
স্রষ্টা তোমায় পাব কই

মানব সংসার

নিজেই হলেন পথভ্রষ্ট
ভাবেন তিনি সর্বশ্রেষ্ঠ
কানার হাটে আয়না বেচে
জমাইছে বড়ই কারবার

গোলেমালে চলতে আছে
আজব এ মানব সংসার
ভুলে ভালে চলতে আছে
আজব এ মানব সংসার

বধিররে শুনাইলে কথা
বাড়বে শুধু মনের ব্যথা
কানার হাটে আয়না বেচা
থামানো এবার দরকার

ভেতর থেকে হলে রূপান্তর
ভ্রান্তিহীন হবে তোরই অন্তর
ভেদ বিচারে সৈয়দ মিনার
করি ভুলের সমাচার

চিত্তের চেতন

চিত্তের চেতন চিনিতে
আসিলাম ভবে
ভব সদাই ভবঘুরে
নিথর দেখায় দুই নয়ন
চিত্তের চেতন চিনিতে
করো চিত্তের সাধন

বহিঃচিত্তে হলে বিশ্বাসী
জ্ঞানের গলায় পরবে রশি
অন্তঃচিত্তই অতি আপন
ধোঁকায় সে পড়ে না কখন

পঞ্চমূর্খ চিত্তের দোসর
অন্তঃচিত্তে পাঠায় খবর
যেজন জানে সুসম্পাদন
মর্তে মিলে তার অভিবাদন

ভ্রম ভাবনায় ভ্রান্ত এমন
জ্ঞানচিত্তেই করো সাধন
সৈয়দ মিনারের অন্তঃকরণ
শূন্য থেকেই শূন্যে গমন

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম