মধ্যাহ্ন

রবিউল মামুন
০৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩

মধ্যাহ্ন

গতকাল মধ্যাহ্নটি কেমন ছিল?
অল্প রোদ ছিল, অল্প বৃষ্টিও ছিল
খুব ঘাম ঝরছিল, ঘাম শুকিয়েও যাচ্ছিল
খুব তেষ্টা ছিল, গলা ভেজাও ছিল।
ধুলোভরা স্যান্ডেলে ছিল, কাদায় ডোবানো পাও ছিল।
কিছু মানুষ ক্লান্ত হয়ে হাঁটছিল—
আর কিছু মানুষ কাচের বাক্সে বসে তা দেখছিল।
গলির মুখে হকারটা খুব হাঁকছিল—
নিদ্রাভঙ্গে, মেয়েটি হকারকে দুষছিল।
দুরন্ত শৈশব পুকুরে ডুবছিল—
সেই পুকুরটি বৃষ্টিতে ভিজছিল।

ফেরেশতা

বাড়ির পিছনে দক্ষিণ পাশে ছিল লাশকাটা ঘরটা
দক্ষিণের জানালাটা কখনো খোলা হয়নি
কত লাশযে আসত বুড়োবুড়ি, যুবক-যুবতী কত লাশ।
ভুটুকে জিজ্ঞেস করেছিলাম, এত লাশ দেখ ভয় লাগে না, বমি আসে না?
ভুটু আমাকে বলে, তুই কি লাশের গন্ধ পাস?
আমি বললাম, মাঝে মাঝে পাই তখন আর খেতে পারি না।
তুই কী জানিস আমি লাশ থেকে সুগন্ধ পাই, ভুটু বলে।
আমি বলি এটা কী সম্ভব না কি, সব তো পচা লাশ আসে।
ভুটু বলে, পাবি তুইও পাবি দেবশিশুর লাশ যখন আসবে তখন তোকে ডাকব।
মাতালটা বলে কি! আমি বললাম।
হঠাৎ একদিন ভোরে ভুটুর ডাকে ঘুম ভাঙল, মনে পড়ে গিয়েছিল দেবশিশুর কথা;
তড়িঘড়ি করে ভুটুর সাথে রওনা দিলাম।
লিঙ্গের বিচারে লাশটা একটা মেয়ের, যদিও লিঙ্গের বিচার করার বয়স মেয়েটির হয়নি।
ভুটু বলল, কিরে কোনো গন্ধ পাচ্ছিস? বললাম, তুমি আগরবাতি ধরিয়েছ।
নারে পাগল এতটুকু ঘর তুই খুঁজে দেখ কোথাও আগরবাতি পাবি না, ভুটু বলল।
অদ্ভুত এক সুগন্ধ নাকে লাগছে আর ফিরে যাচ্ছে, এ কি করে সম্ভব—আমি বললাম।
ও তো মানুষ না ও তো ফেরেশতা আর এ সুগন্ধ ফেরেশতার গায়ের গন্ধ, ভুটু বলল।
আর আমি ভাবছি, ওকে যারা এখানে পাঠালো তারা নিশ্চয় মানুষ!

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী