বাকি উপমারা গাল ফুলিয়ে

রবিউল মামুন
০৪ এপ্রিল ২০২২, ১৬:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২৩:৪৯

কী বলব বলো?

তোমায় নিয়ে,
একটি উপমা দিয়েছি বলে বাকি উপমারা গাল ফুলিয়ে আছে।
কী বলব বলো?

তোমায় নিয়ে,
উদাহরণের দল বলাবলি করছে, তোমার জন্য নাকি একটি উদাহরণ যথেষ্ট নয় এনিয়ে তুমুল শোরগোল চলছে উদাহরণদের মাঝে।
কী বলব বলো?

তোমায় নিয়ে,
একটি বাক্যগঠনে কমা দিয়েছি তাই দারি রাগ করেছে, দারি বলছে তার মানে আমি নাকি অনেক কিছু বলতে চাই।
কী বলব বলো?

তোমায় নিয়ে,
মনে মনে পাটিগণিত করেছি তাই বীজগণিত গোস্বা করেছে। আর জ্যামিতিকে তো চেনয় কখনো সরলভাবে কোনো কিছুই ভাবতে পারে না তাই বাঁকাদৃষ্টিতে দেখছে আমায়।
কী বলব বলো?

সাক্ষাৎকাল

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যখন ঢাকায় মসলিন জনপ্রিয় ছিল
সেকালে যখন টাকায় এক মণ চাল মিলত।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকাল ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত
যখন ক্ষুধার্ত মানুষগুলোর ছবি আঁকা হচ্ছিল।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যখন রবীন্দ্রনাথ শেষের কবিতা লিখছিল
সেকালে যখন রবীন্দ্রনাথের কবিতার খাতা কবিতায় উপচে পড়ছিল।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকালে শাজাহান তাজমহল গড়ছিল
পরম মমতায় মমতাজকে ঘিরে।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকালে বেদেদের নৌকা এক নদী থেকে আরেক নদীর সন্ধানে ছুটত
যখন একগোছা চুড়ি বিক্রির জন্য জীবন নৌকা নিয়ে লুকোচুরি খেলত বেদেরা।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকালে রাধাচূড়া আর কৃষ্ণচূড়া লাল রঙে রাঙাত নিজেকে।

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম