সান্ধ্য আলোর নিচে

শামীম হোসেন
১৮ এপ্রিল ২০২২, ১৬:০৬আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৬:০৬

সান্ধ্য আলোর নিচে

একটি পা আরেকটি পাকে ঘষেই চলেছে
একটি হাত আরেকটি হাতের নাগাল পাচ্ছে না
পাখিদের সঙ্গমদৃশ্য চোখে লেগে আছে
আমার ভাগের মাছ খেয়ে গেছে কোন বেড়ালে
শিরশিরে ধানের ধ্বনিতে কাকতাড়ুয়া হাসে
বিহ্বল সান্ধ্য আলোর নিচে, সাঁকোটা দুলছে...

সুপ্ত জোয়ার-ভাটায়
 
জীবনও এক নদী, ভাঙাগড়া জিয়নকাঠির গুপ্ত সমাধি
নিশ্বাসের ছাউনি পেরিয়ে নত-নীল ফুলের কাছে
একা একা বুকের পাথর নামিয়ে গেছে এক লোক
যেন এক অগ্নিঢেউ সব পুড়িয়ে অঙ্গার করেছে
চরাচরের দীর্ঘশ্বাস ছাপিয়ে নবপ্রাণের উন্মীলনে
সুপ্ত জোয়ার-ভাটায় বয়ে গেছে এই জীবনের নদী...

উড়ন্ত প্রহেলিকা
 
যে বাড়িতে ছিলাম সেখানে একটি ডুমুরগাছ ছিল
এখন যে বাড়িতে থাকি সেখানেও ডুমুরগাছ আছে
ফল পাকে, ঝরে যায়, সেই ফল ধরে না কখনো
পাতা ঝরে, পচে যায়, মাটিগর্ভে চলে যায় সেও
দুই বাড়ির সাদৃশ্যে ডুবে যায় উড়ন্ত প্রহেলিকা
ছায়ামর্মরিত রাত্রির গভীর কোনো অন্ধকারে।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম