চরু হকের কবিতা

চরু হক
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫

আয়না-নগর

অশ্রু গড়িয়ে পড়লো তার ভ্রমর চোখ থেকে 
চোখ কি জানে নোনা স্বাদের মানে 
মিথ্যা আয়নায় যদি মুখ দেখো ও পড়শি 
কি করে দেখতে পাবে 
                        নিজেকে।   

সেই পাখি 

উড়ে গেলো দূর বনে দারুণ শীতের নদী 
                 পার হয়ে  
কোথাও রক্তের ঝোরা 
                 ঝরে... 

জলের ফুল 

আমার শব্দগুলো হোক না আজ ফুলরেণু 
মাখিয়ে দেই তোমার কপোলখানি
ইচ্ছেগুলি মেলবে বুঝি 
                              ডানা  
নরম উদাস হাওয়ায় যাবে ভেসে 
হাওয়ার নদী হাওয়ার লুকোচুরি 
ইস তোমাকে যাক না ছুঁয়ে
                               এসে।  

ঢেলে দেই

এই রৌদ্রশাসিত দুপুরে, একা
ভেজা বকুলের মতো নির্জন 
আমার ক্রন্দনগুলো ঢেলে দেই 
পথের রেখায় আর শুকনো পাতার কারুকাজে।
ভাবিনি কখনো কোনোদিনও 
এমন পলকা বাতাসে 
মুছে যাবে সমস্ত ফুলবন।

পাখিযাপন

একটা ফুলের পাপড়িও যদি আমার উপর এসে পড়ে 
আমি অবশ হয়ে পড়ে থাকি
একটা নির্জন বাতাসও যদি আমার কানের কাছে এসে কিছু বলতে চায়, আমি কান পাতি 
এর চেয়েও গভীর কোনো দুঃখের সুরে 
জানি না কোন পাখি বয়ে এনেছে এই নক্ষত্রজন্মের সুগন্ধি, ঠোঁটে করে, খড়কুটোর সাথে 
জানি না কেন এমন মন কেমন করে, কেবল মন কেমন করে। 

চন্দ্রস্মৃতি

শহুরে চাতালে আলো আসে কখনো-সখনো 
দু-একটা পাতা পড়ে টাইলসের ব্যালকনিতে সবুজ হলুদ
তখন আমার খুব পূর্বজন্মের কথা মনে পড়ে 
মায়ের ক্লান্ত মুখ, বাবার মধুক্ষরা সৌম্য দৃষ্টি 
হায় আর কত জনমের নদী বুকে করে বয়ে নিলে 
আমি আবার দেখতে পাবো নিজেকে 
আত্মার বাঁধন খুলে দিয়ে 
দেখতে পাবো নিজের ভেতরে অঙ্গার হয়ে যাওয়া 
আমার স্বরূপ। 

ইশারা 

নিভে আসছে আলো, ধীরে ধীরে 
মুদে আসছে কোলাহল, পাখির ডাক 
কোথাও কি কোনো নবজন্মের ইশারা তৈরি হচ্ছে? 

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক