উল্লিখিত ইচ্ছাপত্র 

সুলতানা ফিরদৌসী 
১৭ মে ২০২৩, ১৬:৫৮আপডেট : ১৭ মে ২০২৩, ১৬:৫৮

উল্লিখিত ইচ্ছাপত্র 

আমার কোলে পড়লো ঢলে সুগন্ধ 
তখন লাগলো ভীষণ ঘুম, চোখের 
তাপে জুড়ানো সন্ধ্যা। 
স্পর্শে শোক আজও, তবে ঠিক করে বুঝিনি আমি 
নীরব রাত কেন কাঁদায়। 
সে কি অপ্রাপ্ত চুম্বনে? 
আসক্ত মন বিষণ্ন সংসারে আর আকাশে বেলুন ফুলায়। 
আজও কাকবন্ধ্যা মরুনারী সন্তানের আশায় 
কাসপিয়ানের তীরে ডাগর ডগর বীজ বোনে 
একদিন তার স্তন-মণ্ডলে বিষাক্ত 
ঝড় ওঠে, ছড়িয়ে দেয় দেহের শুরু 
থেকে শেষ অবধি। ভৌতিক ঠোঁটে 
শব্দ তৈরি করে। আর তুমুল বৃষ্টির 
বর্ষাতে যখন চারদিক প্লাবিত থাকে, 
যখন প্রকৃতি আকুলি বিকুলি করে, প্রেমের নেশায় বৃক্ষ। 
আমার মন তখন তোমাকেই খোঁজে 

চোরাবালিতে ঢাকা শৈশব 

মহাকালের কাছে 
আমার অনুরোধ ফিরিয়ে দাও সরল শৈশব। 
আজও মনে পড়ে, আহা সেই দিনগুলি! 
মাঠের পর মাঠ পেরিয়ে গিয়ে লুকোচুরি করা। 
সাদা কাশবনের গভীরে লুকানো সেই সহোদর। দুষ্টুমিতে সে 
যে আমার চোখটি চেপে ধরে খুব 
খিলখিলিয়ে হাসবে। আর আমি অবাক চোখ নিয়ে বিস্ময়ে তাকাবো। 
ফিরিয়ে দাও আমার সেই শৈশব 
যাকে ঘিরে আমার জীবন রহস্য। 
সেখানে একটিবার ফিরে যেতে যেতে মনের দুয়ার খুলে দিতাম। 
কিন্তু ভুলে গেলাম, 
চোরাবালিতে কেউ পড়লে উঠতে 
পারে কি? 
মহাকালের এটাই ছিল উত্তর। 

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম