মোমের মতো আমার ঈশ্বর

আজাদুর রহমান
২১ জুন ২০২৩, ১০:০০আপডেট : ২১ জুন ২০২৩, ১০:১৯

বখে যাওয়া মৃত্যুর নাম—ঘুম

শুধু জানি
আমাকে বেঁচে থাকতে হবে,
নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে,
আমি স্বপ্নের মধ্যেই
মারা যাব।
আমাকে ঘুমুতে হবে,
শুধু ঘুম এবং স্বপ্ন,
অন্যকিছু নয়।
আমাকে ফিরে আসতে হবে,
ঘুম অতি গভীরে চলে গেলে
আমি আর ফিরতে পারব না।
আমি শুধু জানি
বখে যাওয়া মৃত্যুর নাম—ঘুম।


আমরা জানতে পারিনি

আমরা রাস্তায় হাঁটি,
আমাদের তেমন কোনো দুঃখ নাই!
আপনি থাকেন পাজেরোতে,
টায়ারের উপর,
আপনার কোনো দুঃখ
আছে কিনা
আমরা জানতে পারিনি,
আমরা রাস্তায় হাঁটি।


আমি মানে সে-ই, সে-ই মানে তিনি

কাটবার আগে কোমলতা থাকুক
চাকুর মুখে
কাটবেই তো, কেটেকুটে কী পাবে
রক্ত মাংস হাড়,
পাবে কী আমাকে একবিন্দু!
আমাকে পাবে
রক্ত মাংস হাড়হীন
কোমলতার মুখে
কাটো ইচ্ছে মতো কাটো
কেটেকুটে মুখ রাখো
কোমলতার মুখে


তাঁর মুখ

কোথাও যাই না
ছায়াপথের ভেতর হেঁটে হেঁটে দেখেছি
সবখানেই সব আছে
আমিও সবখানে
মোমের মতো আমার ঈশ্বর
তাকে দেখি
এত মায়া এত প্রেম
গলে যায় আমার চোখ।
সব আছে এখানে
তিনিও আছেন,
দুঃখ পেলে তিনি থাকেন
থাকেন আনন্দে অপরাধেও
পিতার চেয়ে কাতর হয়ে আসে
তাঁর মুখ।


শুধু ওইটুকু পার্থক্য

তোমাকে পুরুষ হতে হবে
আর তোমাকে হতে হবে নারী।
ব্যস, ঐটুকু হলেই চলবে
হেঁটে যেতে যেতে দৌড়াবে।
শুধু তোমাকে পুরুষ
আর তোমাকে নারী।
ধর্ম বা কর্ম—সব ঐটুকুই।
প্রেমকে তুমি ইনোসেন্ট বলো
লাইলি মজনু বলো
রোমিও জুলিয়েট বলো
মন বলো, শরীর কিংবা সন্ন্যাস বলো
শুধু ওইটুকু পার্থক্য—
কাম ছাড়া প্রেম নাই
প্রেম ছাড়া কাম নাই!

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম