আমার শহর

বাপ্পি সাহা
০৫ জুলাই ২০২৩, ০০:০০আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০০:০০

মুখোশের ভেতর মুখোশ

কখনো কারোর মতো করে হতে চাইনি
হতে চাইনি কখনো কারোর কবিতার পঙক্তিও
আমি তো আমার মতো করে চলি।
আমি তো সৃষ্টির পথে হাঁটি।

মানুষ!
মানুষের ভেতর মানুষ
মুখোশের ভেতরে মুখোশ
মনের ভেতরে মন।
ভেতরে বাহিরে শুধু মিথ্যে মিথ্যে অহমিকা
হয় না কখনো ভালো
সুযোগ খোঁজে
বিষাক্ত সাপ হয়ে যায় দিতে চায় ছোবল
কী হবে তোদের দুনিয়া আমার দুনিয়া আসলেই যে ভিন্ন।

আমার স্বপ্নগুলো কবিতার মতো হয়ে থাকে
আমার অস্তিত্ব মানবতার পথ ধরে হাঁটে।

আমার শহর

এই শহর আমার শহর!
আমার বাস, আমারই মায়া
আমার অস্তিত্ব।

এই শহর আমার নয় ভেবে অনেক পাপিষ্ঠরা এসেছে শহর ভোগে।
এই শহর ভোগের শহর নয়
পাপিষ্ঠের শহর হতে পরে না এই শহর
হতে পারে না কোনো দেশদ্রোহীদের শহর।

এই শহরে কৃষ্ণচূড়া ফুল ফোটে
ফুল ফোটে পলাশ শিমুল টগর
ফোটে গোলাপ,
ফোটে আরও রজনিগন্ধা কাঠগোলাপ ও বেলি।

এই শহর শুদ্ধতার
এই শহর পূর্ণতার শহর
এই শহর ভাষা শহিদদের শহর
এই শহর মুক্তিযুদ্ধের চেতনার।

এই শহর কখনো সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে নয়।
প্রকৃত মানুষ বাস করতে চায় এই শহরে।
মানুষ গড়ার মন্ত্রে গড়ে উঠেছে এই শহর
যদি পারো
হও বিবেকবান হও নিজ সত্তায় পূর্ণ।
অধিকার আদায়ে... সমাজকর্মে।

...
বাপ্পি সাহার জন্ম ৫ জুলাই ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায়। শৈশব কৈশোর কেটেছে নারায়ণগঞ্জে। তিনি কবিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক