ব্লিস কারম্যানের কবিতা

অনুবাদ : আকিব শিকদার
২১ অক্টোবর ২০২৪, ১৭:০৫আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৭:০৫

উইলিয়াম ব্লিস কারম্যান একজন কানাডিয়ান কবি। তিনি ১৫ এপ্রিল ১৮৬১ সালে কানাডার নিউ ব্রান্সউইকের ফ্রেডেরিকটনে জন্মগ্রহণ করেন। বিভিন্ন জার্নালে সম্পাদকীয় কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। প্রায় ৪০টি কাব্যগ্রন্থ, ৩টি নাটক, ৮টি গদ্য সংকলন ও বেশ কয়েকটি অনুবাদগ্রন্থ রচনা করেন। মর্মস্পর্শী প্রেমের কবিতা এবং প্রকৃতি ঘনিষ্ঠ কবিতার জন্য তিনি স্মরণীয়। প্রকৃতি, শিল্প এবং মানব ব্যক্তিত্বের উপর বেশ কিছু গদ্যও লিখেছেন। ৮ জুন ১৯২৯ সালে ৬৮ বছর বয়সে ব্লিস কারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান।


গ্রীষ্মের ঝড়

ঝড়ো বাতাসের আনাগোনায়
পাহাড় চূড়ায় বৃক্ষগুলো অবনত,
অনুচ্চ, ধূসর মেঘ ভিড় বাঁধে
বর্ষার অস্ত্রপাতি নিয়ে
মহড়ায় ব্যস্ত যুদ্ধ-বিমানের মতো।
নাকাড়া-বাদক বাতাস সংকেত দিলে
এগিয়ে আসে মেঘ, দাগে অদৃশ্য কামান
গাভীগুলো দাঁড়ায় পাশাপাশি, ভয়ে উচাটন,
রাখাল ছুটে ঘরমুখে,
প্রথম বজ্রটি পড়ে জানালা ভাঙে।
কামান দাগায় শান্ত ফলের বাগানে,
মুহূর্তে তছনছ নাশপাতি ফল;
উপত্যকা ছিঁড়ে খুঁড়ে ঝড় ছুটে আসে,
আলেড়িত হয় পুকুরের কালো জল,
তারপরই রোদ এসে করে সব দখল।



প্রথম কম্পন

তার স্পর্শে প্রথম কেঁপে উঠেছিলাম আমি
যেন এক প্রকাণ্ড কাসার থালায়
কেউ সজোরে করেছে আঘাত।

সে কম্পন আজও স্পন্দিত হয় হৃদয়ে আমার
কিশোরী মেয়ের কানের দুল
যেমন কাঁপে মাটিতে পা ফেলার তালে তালে।

এই অনুভূতি রক্তশিরায় থাকবে আমার
যতদিন পৃথিবীতে সূর্য ছড়াবে আলো।

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম