বিনয় মজুমদার

কবির চান্দ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৪

তখন ছিল কি বেলা মধ্যদিনে নারীকে ভাবার,

গণিতের খেলা তবু কড়া নাড়ে রুদ্ধ করোটিতে

ছিন্নতার সূত্র বোনে অন্তঃকক্ষ প্রেম-সিক্ত ভিতে

স্বর্গগামী স্বপ্নগুলো পথ আঁকে দুদিকে যাবার।

আমরা পড়ি না কিছু, অবিমৃষ্য শিশু কবিদল,

স্থূলাঙ্গ অক্ষরে লেখা পৃথিবীর সেসব নিয়ম-

কে তুমি অদূরে একা, অভিমানী, যেন মতিভ্রম

নিজেই নিয়েছ সেধে যাতনার দ্যুতিত শিকল।

কবিতা যাপন করে পেরিয়েছ সভ্যতার সীমা

বুকে সাধ ছিল তবু স্নান করা চাকাময় জলে,

পরেছ নিজস্ব জামা নির্জনতা শব্দের বল্কলে

ক্ষয়িত আত্মার রঙে শিল্পিত সে কবিতা-প্রতিমা।

মৃত্যুর পরেও যদি বেজে চলে ঈশ্বরীর মল,

বিনয় পরাস্ত নয়, কাব্যাহত, উদ্ধত, অটল।।

১৭.৯.২৫

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি