সুপ্রাচীন ছায়া

মেহেদি হাসান তন্ময়
২৭ অক্টোবর ২০২৫, ১৫:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

বৃষ্টি

বিবর আকাশ তুমি, কোনো সংকল্পে;
গোমতী নদীর তীরে, জেগে জেগে
                              দীর্ঘকাল ধরে ভাবছো
     তুমি কোনো প্রহরে
                        এসেছিলে নেমে
                                   শ্রাবণ-ধারায়।

তুলনা করে ভিজে উঠা জীবন!
ফুটে উঠেছিলে সবুজ-সোনালী ধানে।
সবুজ পাতারা দোল দিয়ে,
              চলে যায় আবারো।
                      ঘন নীল দিকচক্রে,
              যেখানে বসন্ত নামে।
      সাদা মেঘের চাদরে;
ঘন ঘন মেঘে ডেকে উঠা শ্বাসে।

চলে যাওয়া কোনো পথ ধরে,
আবার ফিরে এসেছো;
নতুন কোনো সম্ভাবনার ডাক হয়ে।

কখনো কোনো সুপ্রাচীন ছায়া!
রাত ডেকে আসে ভোরের পাখি হয়ে।
মিশে গেছে যার অলীক কল্পনার বাসস্থান!
পুরোনো দিনের স্মৃতি, পুরোনো কোনো কথা—

গোপনে চিরকাল থেকে গেছে নতুন কোনো গল্পে।

মেয়েটি

অতীত হতে চলে আসা মেয়েটি;
অস্পষ্ট কুয়াশায় ঢুকে যাচ্ছে অরণ্যে।
নিউটন তখনো আলোছায়ায়,
আপেল গাছের তলায়;
পোহাচ্ছে আয়ুখেকো সময়।

পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে
আবার চাঁদ পৃথিবীকে।

এভাবে আলোকবর্ষ কেটে যায়;
পরিবর্তিত তরঙ্গ ভেবে চলে যাচ্ছে,
একটি আপেল; ক্রমশ কামড়ের দিকে।
জ্যোতির্বিদ্যায় শিখে নিলাম শেষ জ্ঞান।

পৃথিবী তখন বজ্রপাতের মতো উদ্দাম!
গোধূলি লালজবার মতো প্রমত্ত;
মেয়েটি সম্ভাবনার মতো অসীম অনন্ত।

/জেড-এস/
সম্পর্কিত
মুসাফির
ধূসর চরের ধূন
প্রিয় দশ
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী