১ একটি বেজোড় সংখ্যা

পারভেজ আহসান 
০২ নভেম্বর ২০২৫, ১০:০১আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:০১

শূন্য-ছায়া

মুছে ফেলা অক্ষর
জলছাপ হয় কাগজে 

জীর্ণ-শীর্ণ নদী 
প্রমত্ততার গল্প বলে

ডেটা হারালেও
মেমরি চিপে চিহ্ন থেকে যায় 

মানুষেরও ঘ্রাণ থাকে
ছায়া হাঁটে আঙিনায়। 

বুনো ঘ্রাণ

জানালায় উঁকি দেয়া রোদে ভেজে
ইনডোর প্ল্যান্ট 
লোহিত-জলের উর্বরতায় ফোটে ফুল 
ঘ্রাণ নেই—রূপের কুহক 

বাতাসে ভেসে আসে বুনো ফুলের ঘ্রাণ
সে হেঁটে যায় বনে। 

১ একটি বেজোড় সংখ্যা

আঁটির বাঁশগুলো এলোমেলো 
মাটির উপর ছড়ানো পিতরাজের বিচি—
ডালিমের লাল দানা
কাচদণ্ডটি বালির গুঁড়ো 

একটি সুউচ্চ স্তম্ভ বানাতে 
শিশুরা কুড়াচ্ছে মার্বেল। 

ঘুমবেলা

জলের ভাঙনে বীজাঙ্কুর—
পাতার কম্পন
এ শিহরনে তুমি নৌকা ভেড়াও উজান ঘাটে?
আমরা ছিলাম শালিকজোড়—
তখনো ভাঙেনি কুসুমঘুম—
সংগীতে নিমগ্নতা

একদিন ঘাট ছেড়ে নৌকা চলে যায়।

হাঙর ও নীল ঘোড়া

হঠাৎ ছুটন্ত নীল ঘোড়াটি ঢুকে যায়
অস্তগামী সূর্যের ভেতর 

একটি হাঙর লাফ দেয়
মূহূর্তেই অদৃশ্য হয় নোনা জলে 

মগজের ভেতর ঘোড়াটি দাবড়ে বেরায় 
হাঙরের দাঁতের শব্দ ভাসে নুন হাওয়ায়। 

/জেড-এস/
সম্পর্কিত
মুসাফির
ধূসর চরের ধূন
প্রিয় দশ
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী