শৈলেশ্বরী

টি এম কায়সার
১৮ নভেম্বর ২০২৫, ১২:২৪আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৪

কঙ্কাল

এমন মরব—
দীর্ঘ চুম্বনের পর যেন স্থির ঝুলে আছি তোমার অধরে
একবিন্দু বরফের মতো!

মাংস খসেছে তবু দুজনের যৌথ করোটি—
স্থিত ও অবিচ্ছেদ্য
বহু বহু বহু বর্ষ পরও!
আর কোনো প্রত্ন জাদুঘরে—
পুরাণবিদ সাজিয়ে রাখছে
আমাদের সংঘবদ্ধ ক্ষয়িষ্ণু কঙ্কাল

অনুশোচনা

ভেসে ভেসে ঐ আশ্চর্য সমুদ্র বন্দরে পৌঁছে যাব একদিন, যার সদর দরজায় দাঁড়িয়ে আছে সেই স্বয়ম্ভূ শৈলেশ্বরী—গ্রীবা ঘুরিয়ে রেখেছে দিগন্তে, বিস্ময়কর সব ঢেউ উঠছে খোলা চুলে; যাকে একটু দেখতে চাই বলে, নিভৃতে কয়েক মুহূর্ত চুম্বনে, ধরো আলিঙ্গনেও জড়াতে চাই বলে কত কত ভুল হাতে, ভুল ওষ্ঠে নিজেকে সমর্পণ করেছি কত শত অমাবস্যা-পূর্ণিমার রাতে; যাকে কোনোদিন দেখিনি অথচ হন্যে হয়ে খুঁজে চলেছি কী দিন কী রাত্রি...

বৃথা সব যৌবন-ক্ষয়ের গ্লানি যখন নিজেকে বিমর্ষ ও বিস্রস্ত করে তুলেছে, তাকে বরং অলীক ভেবেছি মাঝে মাঝে, বিভ্রম ভেবেছি তবু সে তো ঠায় দাঁড়িয়েছিল ঐ আশ্চর্য সমুদ্র বন্দরের সদর দরজায়; তার হাতখানা একবার, মাত্র একবার ধরতে পারলেই বোধকরি পূর্ণ হয়ে উঠবে সমুদয় শূন্য ভাণ্ড...

একবার, একবারই চাই—তারপর নৈঃশব্দ্য দীর্ঘ হবে শুধু

/জেড-এস/
সম্পর্কিত
মুসাফির
ধূসর চরের ধূন
প্রিয় দশ
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী