বড়দিনের সন্ধ্যায়

অহ নওরোজ
২৫ ডিসেম্বর ২০২৫, ২০:৩১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ২০:৩১

কদিন ধরেই ছুটি, বড়দিন গায়ের উপর এসে পড়তেই
ভাবলাম বাইরের সন্ধেটা হাতের কাছে এনে খুলে দেখা যাক—

আমার নির্জন ঘর, তার করোটিতে উৎসবেরা একা, আয়ুহীন,
তবু আমি জাগতিক, শামুকের মতো পায়ে ঘর থেকে বের হই—
চারপাশে আলো দেখি, অথচ তখন সন্ধ্যা সারা পথে জমে আছে,
দু'পাশের বাড়িগুলো যেন উৎসবজড়িত, কাচজানালার দেহে
ঝুলে আছে জাদুকরী উষ্ণ আলোর নক্ষত্র, আর দেওয়াল গলে
উপচে পড়ছে শুধু মানুষের অবিরাম মধুমাখা কলরব,
কাছের মানুষদের আরো কাছে এসে যেন আনন্দে ফাটছে তারা,
পথে আমি একা হাঁটি, আকাশে জমাট অন্ধকার আর অমাবস্যা,
আচম্বিতে কিছু লোক ছোট ছোট দলে আমাকে পাশ কাটিয়ে যায়,
তাদের হাসি আর সুরভি রাত্রির বাতাসে বিকেলের স্বর রাখে,
নিজের দিকে তাকিয়ে দেখি দুপাশে পরিখা আরও গহিন হচ্ছে—

তবু আমি হাঁটি, দোকানগুলোতে আলো নেই, দূরে দেখি জমকালো
গির্জার ঘণ্টা বাজছে, আর লোকেরা আছড়ে পড়া শব্দের ভেতর
অগণন ছায়া ভেঙে ভেঙে হাত ধরাধরি করে বেরিয়ে আসছে,
তাদের শরীরে আমোদিত হয়ে আছে অনুপম নতুন পোশাক,
পরিজন সাথে করে আরও কিছুটা পরে তারা বাড়ি ফিরে যায়,
তারা ফিরে যায় তাদের মুহূর্ত আর নিবিড় উৎসবের ভেতর।
তবু আমি হাঁটি, মনে হয় কোনো দূরে পুরোনো কোথাও চলে যাই—

শীত আরো বাড়ে, ম্যাপেল গাছের পাতাগুলো সারা পথে জমে থাকে,
ঘরে ফিরতে ফিরতে দেখি আমার সমস্ত দেহে রাত্রি ভরে গেছে—

/জেড-এস/
সম্পর্কিত
মুসাফির
ধূসর চরের ধূন
প্রিয় দশ
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী