বর্ষসেরা সাহিত্যিক সম্মাননা পেলেন নয়ন ও অনীলা

সাহিত্য ডেস্ক
০৮ নভেম্বর ২০২২, ১২:৩৮আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৪:১৩

অস্ট্রেলিয়ার সিডনি-ভিত্তিক জন্মভূমি টেলিভিশন ‘বর্ষসেরা সাহিত্যিক সম্মাননা ২০২২’ পেলেন শাখাওয়াৎ নয়ন এবং অনীলা পারভীন।
গত ৫ নভেম্বর, শনিবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের জন ক্লান্সি অডিটোরিয়ামে জন্মভূমি টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে শাখাওয়াৎ নয়নকে কথাসাহিত্যে এবং অনীলা পারভীনকে শিশুসাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

ডা. আসাদ শামস, ডা. ফ্লোরা এবং সাকিনা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে (শিল্প, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, বিজ্ঞান, চিকিৎসা, রাজনীতি, সমাজকল্যাণ এবং উদ্যোক্তা) মোট ২০ জনকে নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞানে অবদান রাখার জন্য ডা. আবেদ চৌধুরী, সাংবাদিকতায় কাওসার খান, শিক্ষায় ড. এহসান আহমেদ, সঙ্গীতে অমিয়া মতিন, সমাজসেবায় বাংলাদেশ মেডিকেল সোসাইটি ও ডা. জেসি চৌধুরী, রাজনীতিতে ডা. সাবরিনা ফারুকী এবং মাসুদ চৌধুরী প্রমুখেরা সম্মাননা পেয়েছেন। 

জন্মভুমি টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড সংগীত শিল্পী মাকসুদ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
জন্মভূমি টেলিভিশনের কর্ণধার সিনিয়র সাংবাদিক রেজা আরেফিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ইতি টানেন। 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের