অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন আফরোজা পারভীন

সাহিত্য ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ২১:৫৬আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২১:৫৯

নারীর জন্য অন্যতম সাহিত্য সম্মাননা ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩০’ পেয়েছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক, শিশুসাহিত্যিক, নাট্যকার ও কলাম লেখক আফরোজা পারভীন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শুক্রবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক হামীম কামরুল হক ও কথাসাহিত্যিক নাসরীন মুস্তাফা। সভাপতিত্ব করেছেন অনন্যা ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

লেখক ও সম্পাদক আফরোজা পারভীন
আফরোজা পারভীন ১৯৫৭ সালের ৪ ফেব্রুয়ারি নড়াইল শহরে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও এলএলবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘জহির রায়হানের চলচ্চিত্রে মানুষের অধিকার সচেতনতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সমীক্ষা’ শীর্ষক পিএইচ.ডি সম্পন্ন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ১২৫টি। কর্মজীবনে তিনি যুগ্মসচিব ছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি ‘রক্তবীজ’ নামে একটি ওয়েব পোর্টাল-এর প্রকাশক ও সম্পাদক।

সাহিত্যে অবদানস্বরূপ—আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার, রাজশাহী; নির্ণয় শিল্পীগোষ্ঠী সাহিত্য পুরস্কার, ফরিদপুর; জীবননগর সাহিত্য পুরস্কার, চুয়াডাঙ্গা; জাতীয় নজরুল সমাজ পদক, ঢাকা; সাহিত্যক্ষেত্রে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ; মুক্তিযুদ্ধ গবেষক সম্মাননা স্মারক, মুক্তিযুদ্ধ-গণহত্যা, নির্যাতন, গবেষণাকেন্দ্র, খুলনা ও এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, ঢাকাসহ ৩০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় পেয়েছেন 'রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদক-২০২২'।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী