ঐহিক সম্মাননা পাচ্ছেন শামীম রেজা ও মোস্তাক আহমাদ দীন

সাহিত্য ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৫:২৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৫:৩১

বাংলাদেশের কবি শামীম রেজা পাচ্ছেন ‘ঐহিক মৈত্রী সম্মাননা-২০২৪’ এবং কবি মোস্তাক আহমাদ দীন পাচ্ছেন ‘ঐহিক সম্মাননা-২০২৪’। আগামী ২৯ জানুয়ারি কলকাতা বইমেলার প্রেসকর্ণারে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে দুই কবির হাতে পুরস্কারের স্মারক তুলে দেয়া হবে।

শামীম রেজা বলেন, ‘সম্মাননা কেবল কাজের স্বীকৃতিই মেলায় না, নতুন নতুন কাজ করার প্রেরণা জোগায়।’

মোস্তাক আহমাদ দীন বলেন, ‘এই সম্মাননা দুই দেশের লেখক ও পাঠকের মধ্যে নৈকট্য বাড়াবে। তাই এই সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত।’

‘ঐহিক’ সম্পাদক তমাল রায় জানান, এই সম্মাননা ২০১২ থেকে প্রদান করা হচ্ছে। এর আগে ঐহিক সম্মাননা পেয়েছেন কবি মাসুদুজ্জামান, কবি সাজ্জাদ শরীফ, কবি কাজল শাহনেওয়াজ, কথাশিল্পী পাপড়ি রহমান, কবি জুয়েল মাজহার, কবি আশরাফ আহমেদ, কবি মেঘ আদিতি এবং কবি ওবায়েদ আকাশ।

শামীম রেজার জন্ম বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার জয়খালি গ্রামে। প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘পাথরচিত্রে নদীকথা’, ‘নালন্দা দূর বিশ্বের মেয়ে’, ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে’, ‘ব্রহ্মাণ্ডের ইসকুল’, ‘হৃদয়লিপি’, ‘দেশহীন মানুষের দেশ’, ‘চর্যাধুনিক’, ‘শামীম রেজার কবিতা’, ‘কবিতা সংগ্রহ’, ‘সিলেক্টেড পোয়েমস’ ও ‘শ্রেষ্ঠ কবিতা’। নাটক: 'করোটির কথকথা'। ছোটগল্প: 'ঋতুসংহারে জীবনানন্দ'। উপন্যাস: ‘ভারতবর্ষ’। প্রবন্ধ: ‘সময় ও সময়ের চিত্রকল্প’। তিনি সুনীল গঙ্গোপাধ্যায় প্রবর্তিত 'কৃত্তিবাস' পুরস্কার লাভ করেছেন ২০০৭ সালে।

মোস্তাক আহমাদ দীনের জন্ম ১৯৭৪ সালে সিলেটের সুনামগঞ্জে। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘কথা ও হাড়ের বেদনা’, ‘জল ও ত্রিকালদর্শী’, ‘জল ও শ্রীমতী’, ‘ভিখিরিও রাজস্থানে যায়’, ‘কবিতা সংগ্রহ’ ইত্যাদি।
প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: ‘কবিতাযাপন’, ‘আটকুঠুরি’, ‘মাটির রসে ভেজা গান’, ‘কাজী আবদুল ওদুদের মননবিশ্ব’ ইত্যাদি।
অনূদিত গ্রন্থ: ‘তারিখে জালালি’। সম্পাদিত গ্রন্থ: ‘পরার জমিন, মকদ্দস আলম উদাসী’, ‘আবদুল গফফার দত্তচৌধুরী : তাঁর স্মৃতি, তাঁর গান’, ‘অকূল নদীর ঢেউ, শাহ সুন্দর আলী’ ইত্যাদি। পেয়েছেন এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১২।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের